somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা, কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক ব্যবসাপাতি ও আমাদের বন্ধুরা

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দুনিয়াতেই হয় ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাইতেছে অথবা রোগী দেখিবার আগেই ডাক্তার মরিয়া গিয়াছে অবস্থা।
তো, এই অবস্থার মধ্যে জানে বেঁচে আছি তার জন্য শুকরিয়া।

কথা যা বলতে চাচ্ছিলাম, তা করোনার ভ্যাকসিন নিয়ে। শুনলাম যে, চীন আমাদেরকে ফ্রীতে ভ্যাকসিন দিতে আগ্রহী। মন্দ কী। কিন্তু চীনের অন্যসব সস্তায় পাওয়া পণ্যের মতো যদি হয় তাদের ভ্যাকসিনের অবস্থা, তাহলে "করোনার ভ্যাকসিন নিয়ে বা খেয়ে ডাক্তার রোগী দুজনেই মারা গিয়াছে" এরকম খবর আসতে পারে, সে সম্ভাবনা থেকেই যায়। কিন্তু চীনকে আমরা 'না' বলতে পারছিনা।

সবচে ভালো হতো অক্সফোর্ডের ভ্যাকসিন পেলে। আমরা বিশ্বাস করে খেতে পারতাম বা ঢুকাতে পারতাম। অক্সফোর্ডের ভ্যাকসিন পেলে আমাদের ব্যবসাও ভালো হতো। আমাদের ব্যবসায়ীরা তাই অক্সফোর্ডের ভ্যাকসিনের ব্যপারে বেশি আগ্রহী।

কেউ কেউ আবার বলছেন, তারা মর্ডানা ছাড়া খাবেন না। একেবারে গোঁ ধরে আছেন। সারাদিন ধরে তারা ট্রাম্পকে গালাগালি দেবেন, কিন্তু এখন তাদের ট্রাম্প কোম্পানির ভ্যাকসিনই লাগবে। এটি এক ধরনের শিশুতোষ আচরণ হলেও, হিপোক্রেসী নয় একেবারেই। আমার মনে হয় আমাদের মর্ডানার জন্য অপেক্ষা করা উচিৎ, যদিও ফাউসিকে আমলে না নিয়ে বরং ট্রাম্পের কথাকে আমাদের বিশ্বাস করা উচিৎ।

এদিকে, মোদিজী-ও আমাদেরকে ভ্যাকসিন দিতে মরিয়া হয়ে উঠেছেন। বাংলাদেশে করোনার ভ্যাকসিন পাঠাতে না পারা পর্যন্ত তাঁর শান্তিমতো ঘুম হচ্ছেনা। জাতি হিসেবে আমরা সবসময়ই ভারতের পাশে ছিলাম। এবারও থাকতে পারলে ভালো হতো। কিন্তু শেষপর্যন্ত আমরা মোদিজীর ইচ্ছেপূরণ করতে পারবো কীনা, তা এখনই বলা যাচ্ছেনা।

অন্যদিকে, অনেকেই বলাবলি করছেন, যে হারে বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি করোনার ভ্যাকসিন বানানোতে নেমেছে, তাতে, মোড়ের চা-দোকানে এই ভ্যাকসিন বিক্রি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। কিন্তু ততোদিনে বাংলাদেশে করোনা থাকবে কীনা সেটি নিয়েই এখন সন্দেহ। কেননা, প্রতিদিনই আমরা করোনাজয়ের গল্প শুনছি আর ধারনা করছি, করোনা আমাদের দেশ থেকে ৮০ ভাগ চলে গেছে, বাকি ২০ ভাগ যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।

তো, বাকী ২০ ভাগ করোনা থাকতে থাকতে ভ্যাকসিনগুলি আসতে পারলে একটা কাজের কাজ হতো। না হলে, এতো কষ্ট, ইনভেস্টমেন্ট, জল্পনা কল্পনার কোনো মানেই হয়না।

তবে আশার কথা এই যে, ভ্যাকসিন আসতে আসতে যদি আমরা করোনাকে ১০০ ভাগ বিদায় করে ফেলতে পারি, তাহলে এইসব ঝুটঝামেলা আমাদের পোহাতে হচ্ছেনা। তখন ট্রাম্প, চীন আর মোদিজী- এই তিনের চক্কর থেকে আমরা রেহাই পেয়ে যেতে পারবো বলে আশা করা যায়।

তখন বাকী থাকে অক্সফোর্ড আর আমাদের ব্যবসা। অক্সফোর্ড ভালো ভ্যাকসিন বানাবে, আর আমরাও ভালো ব্যবসা করবো সেরকমই প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×