
মাঝে মাঝে জীবন আসলে খুবই অদ্ভুত রকম সুন্দর। প্রতিদিন একই রাস্তায় হাঁটতে হাঁটতে, একই আকাশ দেখতে দেখতে হঠাৎ কোনো একদিন মনে হয় পৃথিবীটা বদলে গেছে। মানুষ বদলায় না, বদলে যায় অনুভূতি। একটি শুভ সকাল, একটি ছোট্ট হাসি, কিংবা প্রিয় মানুষের বলা আই লাভ ইউ কখন যে ক্লান্ত জীবনের ভিতরে নতুন আলো জ্বালিয়ে দেয়, তা কেউ বুঝতে পারে না। অথচ জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র এসব ভালো ব্যাপার গুলো নোটিশ না করে দুঃখ বিলাসী হয়ে থাকাই কেন যেন পছন্দ অনেকের।
সমুদ্রের দিকে তাকালে আমার সবসময় মনে হয়, বেঁচে থাকাটা ঢেউয়ের মতো। কখনও শান্ত, কখনও অস্থির। প্রতিটি ঢেউ তীরে এসে নতুন করে শুরু করে। মানুষও হয়তো তাই। হাজার কষ্টের পরেও আবার ভালোবাসতে শেখে, আবার সুন্দর দিনের অপেক্ষা করে।
আর সুন্দর দিনগুলো হঠাৎ করেই জীবনে আসে। কোনো ঘোষণা দিয়ে না। এক বিকেলের আলোয়, কোনো চায়ের কাপের পাশে, কিংবা অকারণে কারও কথা মনে পড়ে যাওয়ার মধ্য দিয়ে, অপ্রত্যাশিত পাওয়া দিয়ে।
এভাবেই পৃথিবী চলতে থাকে। জীবন আসলেই সুন্দর। কারণ মানুষ এখনো অপেক্ষা করতে জানে। এখনো কেউ একজন রাত জেগে কারও কথা ভাবে। এখনো কেউ সমুদ্র দেখে প্রিয় মানুষটিকে মনে করে। এখনো কেউ খুব সাধারণ একটি সকালে নতুন করে বাঁচার সাহস খুঁজে পায়। শুভ সকাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

