আমরা সবাই জানি সরকার প্রতি বছর শিক্ষা খাতে প্রচুর ভর্তুকি দেয়। প্রতি বাজেটে শিক্ষা খাতে অনেক বরাদ্ধ থাকে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রী তাদের জন্য ও প্রতি বছর সরকার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে যার ফলে তারা অতি স্বল্প খরচে পরাশুনা করার কথা , কিন্তু সেই ভর্তুকির ফলাফল কি একবার দেখে নেই।
যে ছেলে প্রাইভেট ভার্সিটিতে পরে তার খরচটা একটু দেখি --
ধরলাম ভার্সিটি ফিস ৩,০০,০০০ টাকা
৪ বছরের ম্যাচ ভাড়া ১,৫০,০০০ টাকা
৪ বছরের খাবার দাবার ১,৫০,০০০ টাকা
৪ বছরে পকেট খরচ ৫০,০০০ টাকা
মোট খরচ হবে ৬,৫০,০০০ টাকা
যে ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় এ পরে তার খরচটা একটু দেখি --
ধরলাম ভার্সিটি ফিস + প্রাইভেট পড়া বাবদ ১,০০,০০০ টাকা
৭ বছরের ম্যাচ ভাড়া ২,৬২,৫০০ টাকা
৭ বছরের খাবার দাবার ২,৬২,৫০০ টাকা
৭ বছরে পকেট খরচ ৮৭,৫০০ টাকা
মোট খরচ হবে ৭,১২,৫০০ টাকা
এখানেই শেষ না আমাদের ৩ বছর আগে যদি একটা ছেলে পাস করে তা হলে নিশ্চয়ই হাত পা গুটাইয়া বসে থাকবে না। যদি পাস করার ১ বছর পরে ও এই ছেলে মাত্র ১৫,০০০ টাকার (কম পক্ষে) একটা চাকরি পায় তা হলে ২ বছরে তার আয় হবে (২৪*১৫,০০০)= ৩৬০০০০ টাকা
তাহলে বলতে পারি একটা ছেলে প্রাইভেট এ পরলে ৭ বছরে মোট খরচ হবে ( ৬,৫০,০০০-৩,৬০,০০০)= ২,৯০,০০০ টাকা
আর জাতীয় বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীর খরচ হবে ৭,১২,৫০০ টাকা তাদের থেকে ৪,২২,৫০০ টাকা বেশি সাথে তো ৩ বছর FREE দিয়ে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কে। তাহলে কি লাভ ভর্তুকি দিয়ে ????? আর এই ভর্তুকি তো সরকার নিজের পকেট থেকে দেয় না আমাদের প্রদেয় টাকা আমাদের দেয়।
তাই জাতীয় বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীর পক্ষ থেকে বলতে চাই "এক দফা এক দাবি, সেশনজট মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় দিবি"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



