প্রতিদিন আমি একই পথে চলি - একই দৃশ্য দেখি (হয়তবা)। তবু কিছু দৃশ্য একান্ত নিজের হয়ে যায়। আমার চোখের লেন্সের ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। ভয় হয় আমার রঙ্গিন দৃশ্যে কেউ ঢুকে যদি বলে বসে black & white। তবু কখন কখন কাউকে ডেকে বলতে ইচ্ছে করে - দেখ্ কী সুন্দর...........এত সুন্দর ও হয়, না!!!!
আমি আর আমার কলিগ চাষাঢ়া মোড়ে দাড়িয়ে মোবাইল ড্রিংকস্ খাচ্ছি। হঠাৎ একটা ছেলে এসে বলল - ভাই বোতলটা দিবেন। আমি খুব নির্বিকার ভাবে বললাম -না। সে আরও কয়েকবার চাইল - একই উত্তর।
আমি ঢাকা থাকি । চাষাঢ়া থেকে ঢাকার বাস পেতে রাস্তা পার হয়ে অনেকটা সামনে যেতে হয়। আমরা পার হয়ে টিকেট কেটে ঘুরতেই দেখি ছেলেটা দাড়িয়ে। আমার হাতের বোতলে তার কাতর দৃষ্টি। বোতলে সামান্য তলানি।
স্যার বোতলটা দেন্ না- শেষবার কাকুতি করল সে।
কেমন মন খারাপ করা কন্ঠ।
দিয়ে দিলাম।
নিয়েই এচুমুকে তলানিটুকু খেয়ে ছুড়ে ফেলে দিল বোতলটা।
মুচকি হেসে পার হয়ে গেল রাস্তা।
আমি এদিক ওদিক তাকালাম। কেউ দেখেনি আমার এই নিজস্ব দৃশ্যটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


