somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত পাড়ি দিলে আমি Mature হবো পাঞ্জেরী?

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের রংপুরে ডিসির মোড় নামে একটা যায়গা আছে। রংপুর জিলা স্কুলের সামন থেকে একটু ডানে। সেই মোড় পার হয়ে একটু এগুলেই সার্কিট হাউজ। সার্কিট হাউজের একদম সামনে রাস্তার ওপারে একটা সাদা বাড়ি আছে। বাড়িটা এতো সুন্দর, কি বলবো।

অনেক ভোর বেলা আমার হাটার অভ্যাস ছিল। আমি মাঝে মাঝেই হাটতে হাটতে বাড়িটার সামনে যেতাম। ভীষণ ভালো লাগতো বাড়িটা দেখতে।

একদিনের কথা। আমি বাড়িটার সামনে দাড়িয়ে আছি। দেখি সাদা চামড়ারা একটা মানুষ বাড়িটা থেকে বের হল। গায়ে মেরুন রঙের ব্লেজার। লোকটার বয়স হয়ে ৩৫ এর উপরে। মানে মাঝ বয়সি একজন। সাথে তাঁর ৪-৫ বছরের ছেলে। ছেলেটার গায়েও এক ই রকমের ব্লেজার। বাপ ব্যাটাকে দেখতে অনেক জোস লাগছে।

আমি তাকিয়েই আছি ওদের দিকে। হুট করে মানুষটা আমাকে অবাক করে দিয়ে শীষ বাজাতে শুরু করে দিল। শীষ বাজাতে বাজাতে বাপ ব্যাটা হেটে হেটে এগিয়ে গেলো।

আমি অবাক হলাম কেন? আমি অবাক হলাম এতো বয়স্ক একজন মানুষ শীষ বাজাচ্ছে, তাও আবার রাস্তায়, এইটা দেখে।

আমরা কেউ কি কোনোদিন দেখেছি আমাদের আব্বা আমাদের হাত ধরে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে আর শীষ বাজাচ্ছে? আমি তো দেখিনাই। কেউ দেখে থাকলে দেখতেও পারে।

আমাদের দেশের মানুষ গুলো কেমন জানি বয়স বাড়ার সাথে সাথে বুড়িয়ে যায়। কেউ এই বুড়িয়ে যাওয়াটাকে আবার বলে "ভাব গাম্ভীর্যতা" কেউ আবার বলে "maturity" কেউ আবার বলে "বড় হয়েছি না?"

আমি শুধু একটা জিনিস ই বুঝি না, maturity মানে কি মনের বয়স বাড়িয়ে ফেলা? যে ছেলেটা "হিমু" সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো সে আজ এই maturity এর জন্য হলুদ পাঞ্জাবী ছেড়ে কোর্ট প্যান্ট পড়ে বেড়ায়। বলে ও সব তো বাচ্চা কালের কথা! এখন কি ওই সব করলে মানায়? বড় হয়েছি না? এখন তো আমরা mature। তাই না?

এই maturity নিয়ে ইদারনিং অনেক বিপদে পড়ে গেছি। সারা জীবন যে বন্ধুর বিচিতে টোকা দিয়ে আসলাম, সে এখন বলে, কিরে তুই mature হবি কবে? ফেসবুকে কারো কমেন্টে মন খুলে কিছু বললে বলে, কিরে তোর maturity আসবে কবে? বাচ্চা কালের বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ফাজলামো করলে বলে, কিরে ভাই, আর কত বয়স হলে তুই mature হবি?

আমি বলি কি, তোমরা না একটু বেশি mature হয়ে গেছো, অথবা হওয়ার ভাব ধরে বসে আছো বলেই জানো না তোমরা কতটা immature। mature হিসেবে নিজেকে দাবি করার আগে এইটা অন্তত শেখ maturity দেখাতে হয় কোথায়, কার সাথে।

বন্ধু বান্ধবের সাথে maturity দেখানোর কিছু নাই। থাকলে ল্যাংটা কালের দোস্ত, এই কথাটার মানে তুমি জানো না। maturity যদি দেখাতেই হয়, আব্বা-আম্মার কাছে দেখাও। নিজে ইনকাম না করে বাপ-মায়ের টাকায় সিগারেট খাও, তখন কোথায় থাকে তোমার maturity? এক বোতল ফেন্সিডিলের দাম ৭০০ টাকা, একটা মদের বোতলের দাম ২০০০-৪০০০ টাকা, একটা ট্যাবলেটের দাম ৩০০-৩৫০ টাকা, তুমি যে খাও, নিজে কামাই করে খাও? গম্ভীর হয়ে বড় বড় কথা বলাই বুঝি maturity?

তাহলে আমি যে আমার কিছু বন্ধুকে দেখি তাঁরা দুরের যাত্রা করে ৬ নম্বর বাসে চড়ে, তাঁরা কাছাকাছি কোথাও গেলে যায় হেটে হেটে, তাঁরা একটা টিউশনির জন্য হন্যে হয়ে মানুষের কাছে ধন্যা দেয়, এক রুমে ৩-৪ জন থেকে বাসা থেকে কম টাকা নেয় আবার সুন্দরী কোন মেয়ে দেখলে লজ্জা সরম ভুলে ফেল ফেল করে তাকিয়ে থাকে, তাহলে তাঁরা কি?

আমার mature বন্ধু সকল, তোমারা একটা কোচিং সেন্টার খোল না কেন? তাহলে আর কেউ বাঁচুক আর নাই বাঁচুক, অন্তত আমি বেঁচে যেতাম তোমাদেরকে লজ্জায় ফেলার হাত থেকে। আমিও বাঁচতাম, তোমরাও বাচতা.........।। ভালো হত না সেটাই?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×