somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশান্তিদায়ক পাঁচ পানীয়

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্লান্তিকর দিন, ব্যস্ততা? ভারী কোনো খাবার খাওয়ার সময় নেই? এজন্য আছে এমন সব পানীয় যা আপনাকে করে তুলতে পারে প্রশান্ত, দূর করতে পারে কর্মক্লান্তি। নিচের পানীয়গুলো পান করে দেখুন তো:

এক গ্লাস দুধ : এতে আছে ট্রাইপটোফ্যান যা বিপাক ক্রিয়ায় খাদ্য শোষণ করে আপনার মেজাজ ভালো করায় সাহায্যকারী সেরোটোনিন উৎপাদনে সাহায্য করবে। একই সঙ্গে দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

গরম কোকো: গরম পানীয় আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে যা শরীরে আরামের অনুভূতি দিতে সাহায্য করবে। একই সঙ্গে তা আপনার মস্তিষ্কেও একই অনুভূতি জাগাবে।

কালো চা : কঠিন চাপের মধ্যে কাজ করার পর ছয় সপ্তাহ দিনে চারবার করে কালো চা পান করলে তা শরীরের স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণায় এর সত্যতা পাওয়া যায়।

সবুজ চা: এর মধ্যে প্রচুর পরিমাণ থিয়ানিন আছে যা আলফা ওয়েভ তৈরির মধ্য দিয়ে মস্তিষ্ককে শিথিল করে এবং একই সঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী বেটা ওয়েব কমাতে সাহায্য করে।

এবং
এক গ্লাস ঠান্ডা পানি: এক গ্লাস ঠান্ডা পানি পান করুন এবং হাঁটতে বের হয়ে যান। কেননা পানি আপনার শরীরের রক্ত চলাচল সচল করবে এবং নির্মল বাতাসে শরীরে এন্ড্রোফিন তৈরি হয়ে তা আপনাকে চাপমুক্ত করতে সাহায্য করবে।

অতিরিক্ত কান্তিতে শুধু ভরপেট খেয়ে এক ঘণ্টা ঘুমালেই আপনি চাঙ্গা হয়ে যাবেন, এমন ধারণা সব সময় সঠিক নয়। বরং একটু সময় নিন এবং ওপরের পানীয়গুলো পান করার চেষ্টা করুন। দেখবেন আপনার কান্তিই শুধু দূর হয়নি বরং আপনি অনেক হালকা বোধ করছেন। আর স্বাস্থ্যকর এসব পানীয় আপনার শরীরে শক্তি জোগাতেও সাহায্য করবে।


Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×