একচুয়ালি কিছুই করার নাই। ফ্লাইট দিয়া বল মারছে এখন টাইগাররা। পিচ-ই তাদের-কে আপাতত বাধ্য করছে। ফ্লাইট দিয়ার সুবিধা হলো লোভে পড়ে ব্যাটসম্যান যদি ভুল করে বসে আরকি। প্রেশার দিতে না পারলে এই পদ্ধতি ঠিকই আছে। অবশ্য এই পদ্ধতিতেই লান্চের ঠিক আগে ব্রাভো সাহেব আগাইতে গিয়ে আবার পিছাইসে, ওমনি ঘ্যাট করে গাজি মামার বলে এলবি
কিন্তু ওদিকে স্যামু ভাইয়ের ডাবলের দুরুত্ব মিরপুর কাজিপাড়া থেকে শেওয়াপাড়া
টোটলার স্কোর ৩৬৯/৩ এখনো ১৮ রানে পিছিয়ে আছে তারা।
লিড নেয়া যাবে হয়তো
এই টেস্টের ব্যাপারে স্পষ্ট বলা যায়, বাংলাদেশ ২য় ইনিংসে ভালো করলে ড্র হবে নয়তো আবার হারবে। বাংলাদেশের জিতার সম্ভাবনা খুবই কম।
তারপরেও আশা বুকের ভেতর " ইনশাআল্লাহ ! বাংলাদেশ জিতবেই "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


