somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৌদ্ধ ধর্ম গ্রন্তে মহানবী (সাঃ) এর আসার ভবিষ্যৎবানী

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় সব বৌদ্ধ ধর্ম গ্রন্থে বলা আছে যে ভবিষ্যতে একজন মাইত্রী আসবেন। বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটকের চিক্যবতি সিংহনাদ সুতান্তা ডি ১১১৭৬ অনুচ্ছেদে বলা হয়েছে - আরেকজন বৌদ্ধ আসবেন তার নাম মাইত্রী যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোক প্রাপ্ত, যিনি খুব জ্ঞানী আর বিনয়ী,যিনি মঙ্গলজনক, যার রয়েছে বিশ্ব জগৎ এর জ্ঞান। তিনি অলৌকিক ভাবে যে জ্ঞান আরোহন করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন। তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতেই গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে। তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক তার সাথে কয়েক হাজার সন্নাসী (সাহাবী) থাকবে, যেখানে আমার সাথে কয়েকশ সন্নাসী থাকে। এই কথাটা আরো বলা হয়েছে ত্রিপিটকের সেক্রেড বুক অব ইস্টে ৩৫ নং খন্ডের ২২৫ নং পৃষ্টায় একজন মাইত্রী আসবেন যার কিছু বিশেষ বৈশিষ্ট আর গুণ থাকবে । তিনি হাজার হাজার মানুষকে নেতৃত্ব দিবেন যেখানে আমি নেতৃত্ব দিয়েছি কয়েকশ মানুষকে।গসপেল অব বুদ্ধায় ২১৭ ও ২১৮ নং পৃষ্টায় - আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন হে আশির্বাদ প্রাপ্ত আপনি যখন চলে যাবেন কে আমাদের পথ দেখাবে..? তখন গৌতম বুদ্ধ বললেন আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই, এমনকি শেষ বুদ্ধও আমি নই ভবিষ্যৎ এ আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোক প্রাপ্ত, যিনি খুব জ্ঞানী আর বিনয়ী,যিনি মঙ্গলজনক, যার রয়েছে বিশ্ব জগৎ এর জ্ঞান তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম । তিনি যে ধর্ম প্রচার করবেন সে ধর্মটা শুরুতেই গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে। তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য আর সেটাই হবে সঠিক জীবন দর্শন। আর তার থাকবে হাজার হাজার শিষ্য যেখানে আমার ছিলো মাত্র কয়েকশ শিষ্য। বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন আমরা তাকে কিভাবে চিনবো ? বুদ্ধ উত্তর দিলেন সে লোকের নাম হবে মাইত্রী । মাইত্রী শব্দের অর্থ - ক্ষমাশীল, স্নেহময়, দয়ালু, করুনাময় আর এই মাইত্রী শব্দটাকে যদি আরবী করেন তাহলে হবে রাহমা। আল্লাহ পবিত্র কোরআনের সূরাঃ- আম্বিয়ার ১০৭ নং আয়াতে বলেছেন - আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি। এই রাহমা শব্দটা আর এর সমার্তক শব্দ ক্ষমা এটা কোরআনে আছে সব মিলিয়ে ৪০৯ বার । এছাড়াও ত্রিপিটকের সেক্রেড বুক অব দ্যা ইস্টের ১১ নং খন্ডের ৩৬ নং পৃষ্টায় মহাপরি নির্বান সূত্তা ২ নং অধ্যায়ের ৩২ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য বা গুপ্ত শিক্ষা ছিলো না।হে আনন্দ তথাগতরা অথবা শিক্ষকরা মূঠোবন্ধ করে রাখবেনা জ্ঞানটা তোমরা নিজেদের কাছে রেখে দিবে না এটা প্রচার করতে হবে। আমরা মুসলমানরা জানি যে, মুহাম্মদ (সা:) আল্লাহর কাছ থেকে ওহি হিসেবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন। মুহাম্মদ (সা:) সাহাবাদেরকে (শিষ্য) বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না, মানুষের কাছে এগুলো প্রচার করো । এই ভবিষ্যৎ বানীতে এটাই বলা হয়েছে যে, এখানে গুপ্ত কোনো কিছু নেই সব কিছুই মানুষের কাছে প্রচার করতে হবে । বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটকের সেক্রেড বুক অব দ্যা ইস্টের ১১ নং খন্ডের ৯৭ নং পৃষ্টায় মহাপরি নির্বান সূত্তা ৫ নং অধ্যায়ের ৩৬ নং পৃষ্টায় বলা হয়েছে যে, গৌতম বুদ্ধের যেমন এক পরিচারক ছিলো অর্থাৎ প্রধান শিষ্য আনন্দ ঠিক একি ভাবে মাইত্রীরও একজন পরিচারক থাকবে ইতিহাস থেকে আমরা জানি আমাদের মহানবী (সা:) এর পরিচারক ছিলেন হযরত আনাছ (রা:) তিনি ছিলেন মালিকের পূত্র আর হযরত আনাছ (রা:) বলেছেন আমার বাবা-মা আট বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন তার মা নবীজিকে বলেছিলেন হে, আল্লাহর রাসূল একে আপনার পরিচারক হিসেবে গ্রহন করুন। আর হযরত আনাছ (রাঃ) বলেছেন নবীজি (সাঃ) তাকে দেখতেন নিজের ছেলের মতোই । আর আমরা জানি যে, হযরত আনাছ (রাঃ) সব সময় নবীজির সঙ্গে থাকতেন শান্তির সময় থাকতেন, যুদ্ধের সময়ও থাকতেন, নিরাপত্তার সময়েও থাকতেন, বিপদের সময়ও থাকতেন এভাবে বুদ্ধের শিষ্য আনন্দের সাথেও তার তুলনা করা যায়। যখন গৌতম বৌদ্ধের দিকে একটা পাগলা হাতি তেরে আসলো তখন আনন্দ বুদ্ধের সামনে গিয়ে দাড়িয়েছেন । আমরা জানি ঠিক একি ভাবে হযরত আনাছ (রাঃ) ওহুদের যুদ্ধের সময় শত্রুরা যখন নবীজিকে ঘিরে ফেললো তখন হযরত আনাছ (রাঃ) নবীজির পাশেই ছিলেন। এরপর হুনাইনের যুদ্ধে শত্রু পক্ষের তীরন্দাজরা নবীজিকে ঘিরে ফেললো তখনও হযরত আনাছ (রাঃ) নবীজির পাশেই ছিলেন। এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায় বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে আনন্দ দাড়িয়ে ছিলেন বুদ্ধের সামনে গিয়ে। তাহলে এই ভবিষ্যৎ বানীটাও সত্য হয়েছে যে, মাইত্রীর এক পরিচারক থাকবে এর পর আরো আছে গসপেল অব বুদ্ধাতে ২১৪ নং পৃষ্টায় বলা হয়েছে যে মাইত্রী আসবেন, অন্য যে বুদ্ধা আসবেন তার ৬ টি গুণ থাকবে সেগুলো হল - ১ তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় ২-আলোকপ্রাপ্ত হওয়ার পর তিনি উজ্বল হবেন ৩ তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন ৪ তিনি রাতের বেলায় মারা যাবেন ৫ মারা যাওয়ার তিনি উজ্বল হবেন ৬ তিনি মারা যাওয়ার পর তাকে এই পৃথিবীতে স্ব-শরীরে আর দেখা যাবে না। এই ৬ টি গুণাবলী পাওয়া যায় শুধুমাত্র মহানবী (সাঃ) এর মধ্যে। আমরা জানি যে, মহানবী (সাঃ) প্রথম ওহী বা ঐশী জ্ঞান পেয়েছিলেন হেরা পর্বতের গুহায় রাতের বেলায়। আর পবিত্র কোরআনের সূরা - দূখানের ২ ও ৩ নং আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সূরা - কদরের ১নং আয়াতে আছে যে, কোরআন নাযিল হয়েছিলো মহামান্বিত রাতে। এর পর আছে তিনি উজ্বল হবেন আমরা জানি যে ওহী বা ঐশী জ্ঞান নাযিলের সময় হেরা পর্বতের গুহায় নবীজি উজ্বল হয়েছিলেন। এর পর আছে তিনি স্বাভাবিক ভাবে মারা যাবেন আমরা হাদীস তেকে জানতে পারি যে নবীজি স্বাভাবিক ভাবে ইন্তেকাল করেছিলেন। এর পর আছে তিনি মারা যাবেন রাতের বেলায় হযরত আয়েশা রাঃ এর বলা হাদীস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তৈল ছিলো না তিনি পাশের বাড়ী থেকে তৈল ধার করে আনলেন অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিলো। এরপর আছে তিনি মারা যাওয়ার সময় উজ্বল হবেন আর আনাছ (রাঃ) বলেছিলেন নবীজি যখন মারা যাওয়ার সময় তিনি উজ্বল ছিলেন। এর পরের টা ছিলো তিনি মারা যাওয়ার পর তাকে আর স্ব-শরীরে দেখা যাবে না। আমরাও জানি যে নবীজি কে এই পৃথিবীতে আর স্ব-শরীরে দেখা যাবে না বর্তমানে সৌদিআরবের মদীনায় তার রওযা রয়েছে। বৌদ্ধ ধরমে উল্ল্যেখ করা এইসব কথা সম্পূর্ন নবী মোহাম্মদ (সাঃ) সাথে মিলে যায়। বৌদ্ধ ধর্ম গ্রন্থে এছাড়াও বলা হয়েছে যে, দ্যা সেক্রেড বুক অব দ্যা ইস্টে ১০ নং খন্ড ৬৮ নং পৃষ্টায় বলা হয়েছে যে, তথাগতরা তারা শুধু প্রচার করবে অর্থাৎ যে বুদ্ধরা আসবেন তারা শুধু প্রচার করবেন আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা গাশিয়ার ২১ নং আয়াতে বলেছেন হে নবী আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা। এছাড়াও আছে দ্যা সেক্রেড বুক অব দ্যা ইস্টে ১০ নং খন্ড ৬৭ নং পৃষ্টায় বুদ্ধ বলেন স্বর্গতে যেতে হলে তোমার ভালো কাজ গুলোরও প্রয়োজন হবে তোমার ভালো কাজ গুলোর ও প্রয়োজন হবে যদি তুমি স্বর্গতে যেতে চাও। পবিত্র কোরআনের সূরা আছরের ১ থেকে ৩ নং আয়াতে অর্থাৎ দূরভোগ তাদের যারা সামনে এবং পিছনে লোকের নিন্দা করে তারা বাদে যাদের বিশ্বাস আছে ন্যায় নিষ্টতা আছে যারা মানুষকে সত্যের পথে আনে যারা মানুষকে ধৈয্য এবং অধ্যবস্যায়ের পথে আনে। বেহেশতে যাওয়ার জন্য শর্ত হলো ন্যায় নিষ্ট্যতা যে কথা বৌদ্ধ ধর্ম গন্থে আছে। এছাড়াও বৌদ্ধ ধর্ম গ্রন্থ ধম্মপদ এর মাত্তায়সূত্তা ১৫১ অনুচ্ছেদে বলা হয়েছে - তিনি হবেন মানব জাতির প্রতি করুনা তিনি হবেন ভদ্র এবং তিনি হবেন মানব জাতির জন্য দৃষ্টান্ত তিনি হবেন দয়ালু আর তিনি হবেন সত্যবাদী এসব কথা গুলো শুধু মাত্র খাটে সর্বশেষ ও চুরান্ত নবী মোহাম্মদ সাঃ এর বেলায়। এই হলো সংক্ষেপে মহানবী (সাঃ) এর আসার ভবিষ্যৎ বানী***
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×