somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

●|● হিজাব আমার ভাল্লাগে না !!! ●|●

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক আলোচনার সময় একটা প্রশ্ন এসেছিল,একজন তরুণী বোন জিজ্ঞেস করেছিলো, আমার ইসলামের সবকিছুই ভাল লাগে.. শুধু হিজাব ছাড়া। সবকিছু শুনে মনে হয় যে - হিজাব করা হয়, পুরুষদের নজর থেকে আমাদের রক্ষা করার জন্যে। এই জন্যে এখানে আমি এর কোনো গুরত্ব বুঝতে পারছি না।
উত্তরে সমাজের উপর হিজাবের উত্তম প্রভাব কিংবা হিজাব কিভাবে নারীর মর্যাদা রক্ষা করে এসব নিয়ে যুক্তিতর্ক বা আলোচনা করার আগেই - আমি বুঝতে পারছিলাম যে এই কথা বার্তা গুলা অন্য দিকে মোড় নিচ্ছে।আমাদের এক ধাপ পেছনে এসে খুব মৌলিক একটা প্রশ্ন করতে হবে এখানে। একটু পেছনে যাওয়া যাক, ইব্রাহিম (আ:) কথা ধরা যাক, ইব্রাহিম (আ:)ও ইসলামকে অনেক ভালবাসেন কিন্তু আল্লাহ যখন তাকে একটা ছোট্ট অনুরোধ করে বললেন যে, তুমি মরুভূমির মাঝে যাও, এবং তোমার পরিবারকে ওখানে রেখে চলে এসো, ঠিক? তিনি (ইব্রাহিম(আ:)) এমন কেউ না যে বলবে যে, আমি ইসলামের সবকিছুই ভালবাসি কিন্তু তাই বলে এটা… ? পরিবার পরিজন সবাইকে এই বিশাল মরুভূমির মাঝে একা রেখে যাওয়ার ব্যাপারটা আমার মোটেও ভালো ঠেকছে না। এরপরে আবার আল্লাহ তায়ালা তাকে বলেন -যাও আগুনে ঝাপ দাও । উমম - আমি ইসলামের সবকিছুই ভালবাসি কিন্তু তাই বলে নিজেকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারাটা - একটু বেশিই হয়ে যাচ্ছে। কিন্তু না, আপনি কখনোই (ইব্রাহিম (আ:)) তাকে এরকম প্রশ্ন করতে শুনবেন না এরপর আবার আল্লাহ তায়ালা বলেন, যাও - তোমার সন্তানের গলায় ছুঁরি ধর!
তিনি কি জিজ্ঞেস করছিলেন, আল্লাহ, আপনি জানেন, আমি ইসলামকে ভালবাসি, কিন্তু আমি আমার সন্তানকেও ভালবাসি, আমি বুঝতে পারছি না! …. আপনি কি আমাকে এ বিষয়ে একটা যৌক্তিক ব্যাখ্যা দিবেন যে কেন আমার এটা করা উচিত? আমাকে কি এর সামাজিক বা চারিত্রিক বা অন্য কোনো কল্যাণের কথা বোঝাতে পারবেন? যে কারণে আপনার এই আদেশ আমার মানতে হবে? إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ ۖ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ - স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেনঃ অনুগত হও। সে বললঃ আমি বিশ্বপালকের অনুগত হলাম। (সূরা বাকারা; ১৩১) আল্লাহ তায়ালা সুরা বাকারায় একটি কারণে আমাদের এই আয়াতটি শিক্ষা দিয়েছেন - যখনি আল্লাহ তা’য়ালা তাঁকে আল্লাহর কাছে সমর্পণ করতে বলেছেন, ইব্রাহীম(আ:) নিজেকে সম্পূর্ণরূপে আমাদের সকলের রবের কাছে সমর্পণ করেছেন| লি রাব্বিল আলামীন,। তাই দ্বীনের কোনো ব্যাপার নিয়ে কথা বলার আগে, অথবা কোনো বিষয়ের পেছনের যুক্তি খোঁজার আগে - আমাদের এর পেছনের অন্তর্নিহিত উদ্দ্যেশ বুঝতে হবে আল্লাহ তায়ালা এই দ্বীনকে, তাঁর কাছে সম্পূর্ণ সমর্পনের দ্বীন করে আমাদের দিয়েছেন। আপনার যদি তাঁর কাছে নিজেকে সমর্পন করতে কষ্ট হয়, এর মানে হলো ইসলামকে মানতেই আপনার কষ্ট হচ্ছে, ইসলামের মূল ব্যাপারেই আপনার সমস্যা আছে। এর মানে এই না যে আপনি ইসলামের বিধানগুলোকে বুঝার চেষ্টা করবেন না। আপনাকে আমাকে সবাইকেই এটা মাথায় রাখতে হবে যে, একবার জেনে গেলে, যদি সেটা আমাদের মাথায় ঢুকুক আর না ঢুকুক, পেছনের যুক্তি আমরা দেখি আর না দেখি আমাদের সেটা মেনে চলতে হবে। আমাদের তাঁর প্রতি নিজেকে সমর্পণ করতে হবে।
আল্লাহ আজ্জা ওয়াজাল সুরা বাকারায় রিবা(সুদ) নিয়ে বলার সময় এই ব্যপারটা তুলে ধরেছেন তিনি বলেন ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! ২;২৭৫ এটা খুবই মজার আলোচনা। আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন এই সব লোকেরা যারা সুদ গ্রহণ করে এবং তারা বলে ব্যবসা আর সুদ একই জিনিস মানে। আপনি যদি লেনদেনের ব্যাপারটা দেখেন, এটা খুই জটিল একটা আলোচনা- যুক্তিতর্কের বিচারে এই আলোচনা যেকোনো দিকেই যেতে পারে । পার্থক্য খুবই কম, উনিশ-বিশ, লাউ আর কদু, দলিলের দুই-এক লাইনের মারপ্যাচ, মানে … এটা এমন বড় কি হলো? দুইটাতো একই রকম। আপনি যদি কোনো অর্থনীতিবিদের সাথে চার ঘন্টা ধরে তর্ক করেন যে - সুদ হালাল কিনা? কিংবা সুদ আর ব্যবসার মাঝে পার্থক্য কি, চার ঘন্টা পর আপনার মনে যে, আসলেই তো - দুইটা তো একই জিনিস, আমার চোখে তো কার্যত কোন পার্থক্য ধরা পড়ছে না! কিন্তু আল্লাহ তায়ালা এরপর শুধু মাত্র একটা বাক্য বলেছেন!সুদ আর ব্যবসার খুটিনাটি পার্থক্য না বর্ণনা করে, তিনি বলেন, তোমাদের শুধু একটি জিনিস জানতে হবে -যেহেতু তোমরা জানই যে এই দুটো বিষয় প্রায় একই রকম কিন্তু শুধু জেনে রাখো وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ২;২৭৫
এটাই শেষ কথা - আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছেন এবং এটাই শেষ কথা - সব আলোচনা, যুক্তিতর্কের সমাপ্তি এটাই। --- সংগৃহিত - উস্তাদ নুমান আলী খানের

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×