somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প- 'অ'

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ছোট একটা গল্প বলব, শুনবেন?'
'বলেন' নিতান্তই অনিচ্ছায় বললাম। ভদ্রতা একটা অভিশাপ। ইচ্ছে করছে লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। অনেকক্ষন বসে আছে, উঠে যাবার নামগন্ধ নেই। জগতে কিছু মানুষ থাকে যাদের হাতে পায়ে তেমন কাজকর্ম থাকে না। এদের ধারনা অন্যদেরও কোন কাজকর্ম নেই।

'প্রতিদিন সকালে রহমান সাহেব হাঁটতে বের হন। আজকেও বের হয়েছিলেন। সকালবেলার দুনিয়া দেখতে তার ভালই লাগে। নানারকম মানুষজন দেখা যায়। ইদানিং দেশের অবস্থা ভালো না। মাঝে মাঝেই খবরে গাড়ি পোড়ানোর দৃশ্য দেখানো হচ্ছে। তাই একটু ভয়ে ভয়ে হাঁটতে হয়।

দুনিয়া দেখা শেষ করে বাসায় ফেরার সময়, বড় রাস্তার মোড়ে রহমান সাহেব একটা মৃতদেহ পড়ে থাকতে দেখলেন। পুড়ে কয়লা হয়ে আছে।

তার বাড়ির বিশাল গেইট দিয়ে ঢোকার সময় একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। রাস্তায় কাগজের ঠোঙ্গায় এককেজির মত আলু পড়ে আছে। একবার ভাবলেন এগিয়ে যাবেন, আবার কি ভেবে এগুলেন না। সোজা পাঁচতলায় উঠে গেলেন। তার মাথায় আলুর ঠোঙ্গা ঘুরতে লাগল। কার আলু, এখানে আসল কিভাবে...

শেভ করার সময় রহমান সাহেব আয়নার দিকে চেয়ে চমকে উঠলেন। আয়নায় তার দেখা যাচ্ছে তার কপালের উপর লালকালিতে বড় করে একটা "অ" আঁকা। অথচ তার কপালে কোন 'অ' ছিল না। তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন তার কপালে কোনকিছু আঁকা আছে কিনা। তার স্ত্রী মনোয়ারা অবাক হলেন। বললেন যে কিছুই নেই।'

তিনি থামলেন। 'আপনি কি বলতে পারবেন, রহমান সাহেবের কপালে "অ" আসলো কোত্থেকে?'
'আমি বলব কিভাবে?'
'আমি বলব?'
'বলেন'
'রহমান সাহেব একজন মানুষ। তার কপালে "অ" মানে হচ্ছে মানুষের আগে একটা "অ"। মানে 'অ'মানুষ। আর ভাই আমার গল্প শেষ।'

এইবার মেজাজ বিগড়ালো আমার। 'গল্প শেষ মানে? আলুর ঠোঙ্গার কি হল শেষে...'

ভদ্রলোক জবাব দিলেন না। নীরবে হাসলেন। তার চোখে অদ্ভুত দৃষ্টি। উঠে যেতে যেতে বললেন,
'রহমান সাহেবের মত আলুটাই আপনার কাছে বড় হল। এখানে পোড়া মানুষের চেয়ে রাস্তার উপর একঠোঙ্গা আলু পড়ে থাকাটাই অদ্ভুত। আমরা সেটা নিয়েই বেশি ব্যস্ত।'
তার কন্ঠে একটু যেন অভিমান। আমার ভুলও হতে পারে। তিনি কোনদিক না তাকিয়ে চলে গেলেন।

শেষ কথাগুলো শুনে কি মনে করে হাতের কাছে থাকা আয়নাটা তুলে নিলাম। যা ভেবেছিলাম তা-ই। কপালের ওপর একটা 'অ' আঁকা। লাল কালিতে, বড় করে।

১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×