somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট সমর্থক - কখনকি এভাবে ভেবে দেখেছেন (কিছু কথা)

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান যুগে ক্রিকেট অত্যন্ত একটি জনপ্রিয় খেলা। দিন দিন এই খেলার জনপ্রিয়তা আগের মত বেড়েই চলেছে সেটা বললে হয়ত ভুল হবে, বরং অনেকটাই কমে গেছে একদিক থেকে চিন্তা করলে। যেমন বলা যায় - একটা সময় ভারত বনাম পাকিস্তান এর একদিন এর খেলা মানে অনেক বেশি কিছু মনে হত , সবাই অনেক আগ্রহ নিয়ে ক্রিকেট খেলা উপভোগ করত। অট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা , বাংলাদেশ বনাম জিমবাবুয়ে এইসব একদিনের খেলাও এর ব্যতীক্রম ছিলনা। সে সময় আসলেই সবাই ক্রিকেট খেলাটা অনেক বেশিই উপভোগ করত। কিন্তু এখন যুগ বদলে গেছে। এই বদলটা ভালো দিকে না হয়ে বরং খারাপ দিকেই হয়েছে বেশি।
পূর্বে কোনো দল যখন কোনো টুর্নামেন্ট খেলার জন্যে কোনো দেশের মাটিতে পা ফেলত তখন সাগতিকরা খুব শ্রদ্ধার সাথে তাদের বরণ করতেন। এমন না যে এখন সেভাবে বরণ করেননা । এখনো করেন । কিন্তু আমরা সাধারণ মানুষদের মাঝে সেই সম্মান বোধ আর কাজ করেনা। এখন সামাজিক গণমাধ্যমগুলিতে খুব বাজে ভাবে আমরা দেশের মানুষ্ টুর্নামেন্ট খেলতে আশা সেই দলগুলিকে বরণ করি । বিভিন্ন অশ্লীল ভাষায় তাদেরকে বকাঝকা করি, এটি একদম ই ঠিক নয়। হাঁ, এটা ঠিক যে সে দেশের মানুষ্ও গণমাধ্যমে একই ভাবে স্বাগতিক দেশের সাধারণ মানুষদের কথার সমালোচনা করেন, তাই বলে তো এই নয় যে তারা যা করবে আমাদের একই কাজ করতে হবে !
এইসব কথা বলার পেছনের কারণটি বলছি -
আপনারা কি কখনো নিজে থেকে চিন্তা করে দেখেছেন যে, যে দল টুর্নামেন্ট খেলতে আসে এবং যারা সাগতিক দল এই দুটি দলের (যারা সরাসরি ক্রিকেট এর সাথে যুক্ত) কেউ কিন্তু একে অপরকে অকত্থ ভাষায় বকাঝকা করেননা, তারা কিন্তু টুর্নামেন্টটিকে খুব সহজ ভাবেই গ্রহণ করেন , তারা যতদুর সম্ভব পরস্পরের মাঝের সম্মানটি সবার সামনে ধরে রাখেন ।
কিন্তু আমরা ক্রিকেট সমর্থকরা (যারা সরাসরি ক্রিকেট এর সাথে যুক্ত না) শুধু শুধু অকত্থ ভাষায় তাদের সমালোচনা করেই চলেছি। আমরা কখনো কি চিন্তা করে দেখেছি এধরনের সমালোচনা শুধু আমাদেরকেই নিচু করছে আর দশ জনের সামনে, এর চেয়ে বেশি কিছু নয়।
কি লাভ এধরণের অশ্লীল ভাষায় সমালোচনা করে নিজেকে নিচু করার !
কি লাভ এধরণের অশ্লীল ভাষায় সমালোচনা করে নিজের পাপ বাড়ানোর !
কি লাভ এধরণের অশ্লীল ভাষায় সমালোচনা করে নিজেকে অন্য দেশ এমনকি নিজের দেশের মানুষের সামনে ছোটো করার !
আসুন আমরা শুধু খেলাটিকে উপভোগ করি, খেলাটাকে খেলা হিসেবেই দেখি, যুদ্ধ হিসেবে নয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×