somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প - কখনকি এভাবে ভেবে দেখেছেন (কিছু কথা)

০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়ে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হলো ভূমিকম্প। বর্তমান সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পটি কতটা ভয়ানক ছিল নেপাল এর দিকে তাকালে সেটির বাস্তব প্রমান আমরা দেখতে পাই। এককথায় বলতে গেলে নেপাল এর রাজধানী কাঠমুন্ডু সম্পূর্ণ রূপে বিধ্বস্ত হয়ে গেছে। গণমাধ্যমগুলির মাধ্যমে আমরা সবাই দেখতে পেয়েছি অনেকেই অনেকভাবে নেপালকে অর্থ দিয়ে সহায়তা করেছেন। জানিনা সাহায্য করার কথা গুলি কতটুকুন সত্য। এ কথা বলার কারণ হলো - একটি খবর এ দেখেছিলাম নেপাল এর একজন ছোট্ট মেয়ে কান্না করে বলছিল : "শুনেছি নেপাল এ ভুমিকম্পের শিকার মানুষদের জন্যে বাহিরের অনেক দেশ অর্থ সহায়তা করছেন, কিন্তু আমি তো সাহায্য পাওয়ার মতন কোনো লক্ষণই দেখতে পাচ্ছিনা। আমরা এখন বিভিন্ন রোগ এ আক্রান্ত হচ্ছি। সাহায্য করার মতন কেউ নেই। " সেই ছোট মেয়েটি কান্না করে আরো বেশ কিছু কথা বলে। কথাগুলি শুনে বেশ খারাপ লাগে। তার এই ধরনের কথা শুনে খুব ভালোভাবেই একটি ব্যপার উপলব্ধি করলাম - মানুষের জীবন ব্যতীত আর কোনকিছুই মূল্যবান নয়, এমনকি মূল্যবান নয় মানুষের আশ্রয়স্থলও যেখানে সে এতদিন মাথা গুটিয়ে বসবাস করছে ।
এসব কথা বলার পেছনে কারণটি হলো - আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই , ভূমিকম্প এর সময় মানুষ্ মারা যাওয়ার প্রধান কারণ হলো বাড়ি দালান ভেঙ্গে মানুষের উপর পরা। এ ধরনের ভয়াবহতা এড়ানোর জন্যে যদি আমরা একটু সতর্ক হই তাহলে হয়ত কিছু হলেও মানুষের মৃত্যুর হার কমানো সম্ভব।
যেমন ধরা যাক নিচের উদাহরণটি -
আমরা যারা বড় বড় বিল্ডিং এ বসবাস করি তাদের বিল্ডিং এর প্রায় সকল রুমই চারকোনা বক্স এর মতন হয়ে থাকে। আমরা প্রতিটা রুম বানানোর সময় যদি এমন একটি ব্যবস্থা রাখতে পারি যে ভূমিকম্প হলে যদি বিল্ডিং ভেঙ্গেও যায় তবুও যেন বিল্ডিং এর ভাঙ্গা ইট রড মানুষের মাথায় না পরে তাহলে মনে হয় মানুষের মৃত্যুর হার অনেক অংশে কমানো সম্ভব।
যদি আমরা প্রতিটা রুমের ভেতরে শক্ত ইস্টিল এর (চতুর্ভুজ বাক্স আকৃতির) ব্যবস্থা করতে পারি যার বাহিরে চারপাশে ইট রড এর দেয়াল (যে ধরনের দেয়াল সাধারণত থাকে) থাকবে তাহলে অন্তত ভুমিকম্পে দেয়াল ভেঙ্গে গেলেও চতুর্ভুজ আকৃতির সেই শক্ত ইস্টিল এর আবরণের কারণে ভাঙ্গা ইট রড মানুষের উপর পরবেনা। সেক্ষেত্রে অন্তত বাড়ির মধ্যে থাকা মানুষেরা মৃত্যুর হাত থেকে বেচে যাবেন।
এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে - সেটি হলো বিল্ডিং সম্পূর্ণ ভেঙ্গে গেলে যারা মিনিমাম চারতোলাতে (এবং এর অধিক) অবস্থান করবেন তারা যে চতুর্ভুজ আকৃতির শক্ত ইস্টিল এর মাঝে অবস্তান করবেন সেটি অনেক জোরে এসে নিচে পরবে। তবুও আমার মনে হয় যেখানে ভাঙ্গা ইট পাথর সরাসরি মাথায় পরে মৃত্যুর সম্ভাবনা ১০০% থাকে সেখানে চতুর্ভুজ আকৃতির শক্ত ইস্টিল পদ্ধতি অন্তত মানুষের মৃত্যুর সম্ভাবনা কিছু হলেও কমিয়ে আনতে পারবে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×