somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধা কাহা হ্যায়?

০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার নানীর দাদা ছিলেন সিকেন্দার পন্ডিত। পেশায় শিক্ষক ছিলেন। আর নানীর বাপ ছিলেন দলিল লেখক। বলতে পারেন বনেদি পরিবার। আমার নানীর এক আপন চাচা; ১৯৬৬ সালে কোন এক হরতালে কোন এক সরকারি অফিসারের গাড়ি পুড়িয়েছিলেন। পরে নানীর দাদা সেই চাচা কে লন্ডন পাটিয়ে দেন। পরে সেই চাচা লন্ডনে চান্টার্ড একাউন্টিং এ পড়াশোনা শেষ করেন। এবং সেখানে চাকরি করে বসবাস শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় এমন হাই প্রফাইল পরিবারদের রাজাকার এবং পাক হানাদার বাহিনী চোখে চোখে রাখতেন।

আমার নানীর চাচার নাম ছিলেন রহিম মিয়া। তিনি হয়তো দেশে থাকলে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করতেন। তিনি আমার নানাকে খুব আদর করতেন। এবং পছন্দ করতেন।

আসল কথায় আসি। আমার নানীর বাপের বাড়ি ছিলো মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে। এই গ্রামটি ছিলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর পাশে। কুমিল্লা সেনা নিবাস থেকে আর্মিরা খুব সহজে আসা যাওয়া করতে পারতো।

দেশে গন্ডোগল লাগার পর নানী তার নানার বাড়ি চলে যায়। নানীর নানা বাড়ি ছিলো অত্র উপজেলার কালীপুরা গ্রামে। এখানে গজারিয়া শেষ আর চাদঁপুর এর মতলব উপজেলা শুরু। এই কালীপুরা তে পাকা রাস্তা আর ব্রীজ বেশী দিন হয় নি। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার আসার পর সেখানে যোগাযোগ ব্যাবস্থা উন্নত হয়।

একবার নানীর নানার গ্রাম কালীপুরা তে পাকিস্তানী ম্যালিটারি হামলা করে। নানীর নানার একটা রেডিও ছিলো। সে সময় রেডিও থাকা মানে একটি ইজ্জত ওয়ালা ব্যাপার ছিলো। পাকিস্তানীরা সেই রেডিও ধ্বংস করে দিয়ে যায়।

আর নানীর নানাকে জ্ঞিগাসা করেন “মুক্তিযোদ্ধা কাহা হ্যায়?” নানীর নানা ভয়ে ভয়ে উত্তর দেয় “লা ইলাহা ইল্লাল লাহু মোহাম্মাদুর রাসূলউল্লা।” পরে তারা চলে যায়। সেদিনের সেনা অভিজানে কালিপুরাতে শুধু একটি ঘর পুড়িয়ে ফেলা হয়। দোষ কিছু ছিলো না। সেই বাড়িতে ক্লাশ নাইনে বই পাওয়া গেছিলো। পাকিস্তানী সেনারা সন্দেহ করেছিলো এই বাড়িতে মুক্তিযোদ্ধার বসবাস। সন্দেহের বশে সেই বাড়ি পুরিয়ে ফেলা হয়।

সেই গন্ডগোলের সময় কে বা কারা নানীর নানার বাড়িতে ডাকাতি করতে আসে। কারা ডাকাতি করেছিলো সেটাও ফাস হয়ে যায়।

মুক্তিযোদ্ধের সময় কালের এই গল্পটি আমি যখন শুনি তখন আমি ক্লাশ ফোরেএ পড়ি। ২০০৪ সাল। গল্প উপস্থাপন করছিলেন আমার নানী হালিমা আক্তার। গল্পের শেষে আমার নানা বলেন “পাক সেনাদের গুলি করার সাথে সাথে আমরা কিছু রাজাকারদেরও মেরেছি। আরো রাজাকার শেষ করার দরকার ছিলো। এরা খু্ব জ্বালাইছে।”
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×