somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নানা বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ঢালী এর স্মরণে

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার নানার নাম আঃ মালেক ঢালী। মৃত্যু ১২-ডিসেম্বর-২০১০। তাহার গেজেট নং 348। লাল মুক্তিবার্তা নং ০১০৩০২০০১০।

তিনি ১৯৭১ সালে যুবক। বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ শ্রবণ করার পর থেকে তিনি কোন কিছুর জন্য প্রস্ততি নিচ্ছিলেন। ২৬ শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাবার পর থেকেই তিনি ভারতে যাবার জন্য পরিকল্পনা করছিলেন। সে সময় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রাম ছিলো হিন্দু অধ্যুষিত এলাকা। সে সময় কিছু হিন্দু ভারতে চলে যাচ্ছিলেন, রাজনৈতিক আশ্রয় এর জন্য। আমার নানা তাদের সাথে যোগ দেন। এবং ভারত থেকে ট্রেনিং নিয়ে আসেন। আমার নানা যখন মারা যান, তখন আমি কিশোর। সে বছর আমি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। যার জন্য তার অপারেশন, তিনি কার নেতৃত্বে যুদ্ধ করেছেন, কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, বিভিন্ন ইনফরমেশন আমার মাথায় আসে নি। এখন উনি জীবিত থাকলে বিভিন্ন গুরুত্বপূর্ন ইনফরমেশন, বিভিন্ন সত্য ঘটনা শুনতে পারতাম।

তবে যতটুকু শুনেছি ততটুকু বলছি।

মুক্তিযুদ্ধের জন্য ট্রেনিং করার সময়, একটি দল গজারিয়া তে পাঠায়। মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র সাপ্লাই। গজারিয়া কালিপুরা ঘাটে সব সময়, রাজাকারদের ডিউটি পড়ে। সেদিন পাক মিলিটারি সেই ঘাটে ডিউটি করছিলেন। রাতের আধার। নৌকা বোঝাই অস্ত্র। নৌকার ইনচার্জ রাতের অন্ধকারে, নৌকাতে সিগারেট উপভোগ করছিলেন। পাকিস্তানের আর্মিরা সিগারেট এর আলো কে নিশানা করে গুলি ছুরে। শহীদ হয় একজন মুক্তিযোদ্ধা।

এই খবর আবার আমার নানার ট্রেনিং সেন্টারে আসেন। এবং আমার নানা যার কাছে ট্রেনিং করতেন, সেই ট্রেইনার কে এই ব্যাপারে প্রশ্ন করলেন। ট্রেইনার ছিলেন একজন শিক। তিনি বললেন “সেদিন সেখানে কোন রাজাকার ডিউটিতে ছিলেন না। সেখানে পাকিস্তানের ট্রেনিং প্রাপ্ত সৈন্যদল ডিউটি করছিলেন। যেহেতু তারা সৈনিক, সেহেতু তারা ট্রেনিং প্রাপ্ত। তাই এমন নিখুত নিশানা করেছেন। আর তারা হয়তো এই অস্ত্রের চালান এর খবর আগে থেকে জানতেন। তাই সেদিন রাজাকারদের ডিউটি না দিয়ে নিজেরা ডিউটি করেছেন”



ট্রেনিং শেষ হবার পর যশোর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রথম বা দ্বীতিয় অপারেশন এর সময় নানা জঙ্গলে লুকিয়ে ছিলেন। হঠৎ এক সাপ নানাকে কামড় দেয়। স্থানীয় কবিরাজ প্রাথমিক চিকিৎসা করার পর, গজ্ঞের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেই যাত্রায় নানা বেচে যান।

নানা আফসোস করে বলতেন “অস্ত্র জামা দেওয়ার আগে কিছু রাজাকারদের গুলি করে মারার দরকার ছিলো।” তবে অন্যান মুক্তিযোদ্ধারা কিছু রাজাকারদের অপহরন করেন। বস্তার ভিতর ঢুকিয়ে নদীতে ফেলাইয়া দেয়।

বানান ভুল হলে মাফ করবেন।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×