somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্যা, ত্রাণ সহায়তা, পারস্পরিক সহযোগিতা।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



==> আমাদের গজারিয়া উপজেলা (মুন্সীগঞ্জ) এর পাশের উপজেলা হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা। আমাদের গজারিয়া উপজেলার উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে চলে গিয়েছে। জামালদী বাস স্ট্যান্ড, বালুয়াকান্দি বাস স্ট্যান্ড, আনারপুরা বাস স্ট্যান্ড, ভবেরচর, বাউমিয়া বাস স্ট্যান্ড সহ মহাসড়ক এর আশে পাশে গ্রাম উন্নত যোগাযোগ সুবিধা ভোগ করে। একটু ভিতরের গ্রাম গুলো যেমন উত্তর শাহাপুর, মীরেরগাওঁ, বাশগাওঁ, এগুলো বেশ ভেতরে। আর গুয়াগাছিয়া ইউনিয়ন যেন গজারিয়া উপজেলার মধ্যে একটি বিচ্ছিন্ন দ্বীপের মত। এখন যদি আমাদের এলাকায় বন্যা হতো, তাহলে কি হতো? ত্রাণ দিতে ভোলানটিয়ারগণ আসতো। মনে করেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশের গ্রামের জণগনকেই তারা ত্রাণ দিতো। মীরেরগাওঁ, বাশগাওঁ, ‍উত্তরশাহাপুর এলকায় তারা প্রবেশই করতো না। গুয়াগাছিয়া ইউনিয়নে তারা মনে হয়না ঢুকতো। কেন্দ্রীয় ভাবে কোন সংগঠন যদি এসব ত্রান বিতরন কাজ সম্পাদান করতো তাহলে একদম গুয়াগাছিয়ার মত অজপারা গ্রামেও ত্রাণ পৌছাতো।

ফেসবুকে দেখলাম, যাদের বাড়ি রাস্তার কাছে তারাই ত্রাণ পাচ্ছে। অজপারা গ্রামে ত্রাণ পৌছাচ্ছে না।

==> এখনো গ্রামে অনেকের বাড়ি টিনের। একতালা পাকা বাড়ি আছে। সেগুলো নাকি তলাইয়া গেছে। দুই তালা বা ততোধিক তালা ওয়ালা বাড়ি কম আছে। অনেকের বাড়িতে মাটির চুলা। পৌরসভার লোকজন, গ্রামের চেয়ারম্যান মেম্বার, ধনী ব্যাবসায়ীরা হয়তো গ্যাসের চুলায় রান্না করে। যাদের বাড়ি টিনের বা এক তালা বাড়ি তাদের রান্না করার মত পরিস্থিতি নাই। তাদের দিতে হবে মুড়ি, বিস্কুট, চেনাচুর এর মত শুকনা খাবার। খবরে দেখলাম শুকনা খাবার বিতরন না করে; চাউল, তেল, ডাইল এর মত রান্নাযোগ্য খাবার বিতরন করছে। এখন ভাত, ডাইল রান্না করবে কই তারা?

==> আমি একটু আগে একটি সরকারি ওয়েব সাইডে ঢুকেছি। প্রথমেই এমন একটি পপ-আপ ম্যাসেজ এসেছে।

এখানে একটি একাউন্ট নাম্বার দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্য চেয়েছেন। এবং এখানে সোনালী ব্যাংকের একাউন্ট দেয়া আছে। । আপনারা যাচাই বাছাই করে টাকা দিবেন। As sunnah Foundation, বিদ্যানন্দ, বিজিবি সহ অনেকে ত্রান সহায়তা নেবার জন্য টাকা নিচ্ছেন। স্কুল কলেজের সামনে স্কাউট এর লোকজন চাঁদা তুলছেন। যে মাধ্যমে দিন না কেন, নিজে যাচাই বাছাই করে টাকা দিবেন।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×