somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘামের কারণে নষ্ট হয় টাকার নোট: এখনই প্রয়োজন টেকসই ব্যাংক নোট

২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের অধিকাংশ মানুষ কৃষিকাজ, দিনমজুরি কিংবা শ্রমনির্ভর পেশার সঙ্গে জড়িত। তাদের পরিশ্রমের ফসলেই আমাদের দেশের অর্থনীতি এগিয়ে চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা রক্ত-ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করেন, তাদের হাতে থাকা টাকাগুলোই সবচেয়ে বেশি দ্রুত নষ্ট হয়ে যায়।

গরম, ঘাম এবং দৈনন্দিন ব্যবহারজনিত কারণে আমাদের পকেটে রাখা ব্যাংক নোটগুলো অল্প সময়েই ছিড়ে যায়, বিবর্ণ হয়ে যায় এবং পুরাতন দেখায়। বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে টাকার নোট টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে পড়ে। একদিকে ঘামে নোট ভিজে যায়, অন্যদিকে তা ছিড়ে গিয়ে প্রায় অচল হয়ে পড়ে। ফলে স্বাভাবিক লেনদেন ব্যাহত হয়, মানুষের সম্মান ক্ষুণ্ণ হয়।

এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের প্রতি আমাদের জোরালো আহ্বান

==> এমন ব্যাংক নোট চালু করা হোক যা ঘাম, গরম এবং দৈনন্দিন কঠিন ব্যবহারের পরেও দীর্ঘদিন টিকে থাকতে সক্ষম।
==> বাজারে থাকা ছিড়া, পুরাতন, অচল নোট সংগ্রহ করে তা বাতিল করে সমপরিমাণ নতুন টাকার নোট বাজারে ছাড়া হোক।
==> বিশেষ করে ২০২১ সালের আগের নোটগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করে নতুন নিরাপদ ও টেকসই নোট দিয়ে বাজার সচল রাখা হোক।
==> দেশের সব ব্যাংকের প্রতিটি শাখায় স্পষ্টভাবে উল্লেখ করা হোক — "এখানে পুরাতন, ছিড়া, ফাড়া নোট বিনিময় করা হয়।" যাতে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই সহজে পুরাতন নোট বদলাতে পারে।

এছাড়া, একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় — আমাদের অনেক ব্যাংক কর্মকর্তা টাকা গেঁথে রাখতে পিন ব্যবহার করেন। ফলে পিনের জায়গায় পরে জং ধরে টাকা ছিদ্র হয়ে যায়। এ কারণে টাকার আয়ুষ্কাল আরও কমে যায়। বাংলাদেশ ব্যাংকের উচিত অবিলম্বে নোটে পিন ব্যবহার নিষিদ্ধ করা এবং তার বিকল্প ব্যবস্থা চালু করা।

আমাদের পরিশ্রমের ঘাম ঝরা টাকার ন্যায্য মর্যাদা দিতে হলে এখনই প্রয়োজন টেকসই, উন্নতমানের ব্যাংক নোট। এটা শুধু একজন ব্যক্তির দাবি নয় — এটি দেশের লাখো কৃষক, দিনমজুর, শ্রমিক, রিকশাচালক, নির্মাণ শ্রমিক, সাধারণ জনগণের দাবি।

চলুন, সবাই মিলে এই দাবির পক্ষে জনমত গড়ে তুলি।
আপনার মতামত দিন, শেয়ার করুন, এবং বাংলাদেশের টাকাকে আরও শক্তিশালী ও টেকসই করার জন্য আওয়াজ তুলুন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫১
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবীর পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কিত হাদিসটি ২৫টি হাদিসগ্রন্থে নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭

আমি গতকাল হযরত মুসা (আ) গাছের পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছিলাম। এটা ব্লগার নতুন চ্যালেঞ্জ করেন। আমি এরপরে সিহাহ সিত্তাহ-এঁর ৬টি হাদিসগ্রন্থ-সহ ২৫টি হাদিসগ্রন্থ থেকে 'কী... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×