somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম রোজা !!!

২০ শে জুন, ২০১৫ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা , প্রথম রোজা রাখাটার কথা কি মনে আছে ???
মধ্যবিত্ত পরিবারে অভিজ্ঞতাটা বোধহয় সবারই কম বেশী একই রকম !! তাই না ??

বড়দের শেষ রাতে সেহরি খাওয়া , সন্ধ্যায় ইফতারী তারপর মসজিদে তারাবীর সুযোগে অনেকক্ষণ বাড়ীর বাইরে থাকা ...অন্য এক রুটিন । আমি তাতে খুব পুলকিত । আর সবার মত আমারও রোজা রাখার খুব শখ । সবাই সেহ্‌রী করছে, শুধু আমরা ছানারা কেন বাদ পড়েছি...এই নিয়ে আমার অভিযোগের অন্ত নাই । কিন্তু মা জননীর বাগড়ায় রোজা রাখা হত না । বলতেন আরও বড় হতে হবে ।

আমি গিয়ে পাড়ার আরবী পড়ার হুজুরকে জিজ্ঞেস করলাম "রোজা রাখতে হলে কত বড় হতে হবে হুজুর ? " হুজুর বলেন যেদিন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবি , সেদিন থেকেই রোজা শুরু করবি ।

ক্লাস টু তে থাকতে রোজায় নানা বাড়িতে গেলাম । নানাকে ধরলাম রোজা রাখব । নানার সম্মতিতে অবশেষে রোজা রাখার অনুমতি মিলল । জুন মাসের গরমের রোজা । সেহরি খেয়ে দুপর পর্যন্ত ভালই কাটল । কিন্ত বিকাল থেকে আর সময় কাটেনা । পানির পিপাসা সময়ের সাথে বাড়ছে আর বাড়ছে । মামা খালা রা আমার খোঁজ নিচ্ছে । সে এক মহা নাটক ।

কেউ কেউ বলছে ...পানি খেলে রোজা ভাঙে না ;)

আবার কেউ কেউ বলছে... দশ বছরের নীচে হলে বিকালে পানি খাওয়া যায় ;)


আমি পিপাসায় কনফিউজড । তাই নানার কাছে গেলাম । নানা হেসে বলল... কস্ট তো একটু হবেই । সেজন্য কি তীরে এসে তরী ডুবাবি ???
আমি কি বুঝলাম জানি না । তবে পানি আর পান করলাম না ।
৫ মিনিট পর পর ঘড়ির সময় জিজ্ঞেস করতে করতে বাকী সময়টা পার করলাম । ইফতারিতে রূহ আফরোজার শরবত খেয়ে সেদিন যে তৃপ্তি পেয়েছিলাম তা জীবনেও ভোলবার নয় ।

আজ ...আমার মেয়ে প্রথম রোজা রাখল । তার দাদীর অনুরোধে তার মায়ের সম্মতি । বিকালে পানি পিপাসায় সে একটু কাতর । কিন্তু আমার মত কোন নাটক করল না ।
মেয়েদের সহ্যশক্তি আর সংযম টা বোধহয় প্রকৃতিগত ভাবেই ছেলেদের চেয়ে অনেক অনেক বেশী ।
যাই হোক আমি নস্টালজিকতায় আমার মেয়ের প্রথম রোজা রাখাটা উপভোগ করলাম । সময় আসলে কত দ্রুতই না চলে যায় !!!

আল্লাহ মাহে রমজানের এই মাসে সবাইকে সত্যিকার ভাবে সংযম সাধনার তওফিক দান করুন । আমীন ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×