somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যায় দিন ভালো, আসে দিন খারাপ।

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির পচন স্বাধীনতার পর থেকেই শুরু কিন্তু সমাজের পচনটা বোধয় তারও কিছুদিন পরে । বিশেষ করে ৯০ এর দশক থেকে । আমরা দেখলাম যার নাই কোন গতি সেই করে রাজনীতি । রাজিনীতি মাস্লম্যান আর ব্যবসায়ীদের দখলে এল । আর মেধাবীরা একে একে এয়ারপোর্টের গন্ডি পেরিয়ে এন আর বি । তাদের সাথে তাল মিলিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে আমলারা, সরকারী কর্মচারীরা প্রকাশ্যে রাজনীতি শুরু করলেন ।
বাকি ছিল আইন শৃঙ্খলা আর প্রতিরক্ষা বাহিনী ...গত ১০ বছরে তাদেরকেও রাজনৈতিক অংগ প্রতিষ্ঠান বানিয়ে ফেললাম । সেইসাথে সুশীল নামক চুশীল রা হলেন দলকানা । ফলে আমজনতাও সমাজ থেকে তাদের মানবিক সংবেদনশীলতা কে ঝেটিয়ে বিদায় করে দিল ।

অথচ আমাদের এই দেশে একটা কার্যকরী সমাজ গঠন করতে তিনটি অনুঘটকের প্রয়োজন ছিল ।

১। আত্তশিক্ষা ... যা মানুষ তার পারিপার্শ্বিক সমাজ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক মিডিয়া থেকে শিখবে। দুঃখের বিষয় আমরা পাড়া / প্রতিবেশীময় সমাজ কে বিলুপ্ত করে... মানসিক বিকাশের ইজারা অনেক আগেই কম্পিউটার , টিভি আর মোবাইলের স্ক্রিনেই দিয়ে রেখেছি !! শিক্ষা প্রতিষ্ঠানকে করেছি বাণিজ্যিক আর শ্রেনী বৈষম্য ময় । শুধু আমি কেন্দ্রিক আমার চিন্তাধারা । অত্ত্বমভরিতা (Narcissism) এর কালচার এর বীজটা এখান থেকেই বপন। বিত্তই হল এই সমাজে আমার /আপনার ধ্যান ধারণার মুল চাবি কাঠি ।

২) আমরা আসলে মাঙ্কিস্টিক জাত । বেত ঠিক তো আমরা ঠিক । লোকায়ত রাষ্ট্রীয় আইন যদি কঠোর ভাবে বলবৎ থাকতো তাহলে রাজন রাকিব ক্যান, একটা রাস্তার কুকুরের গায়ে লাথি দেয়ার আগে দশবার চিন্তা করতাম । কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতায় চড়ে বসা লোকগুলিই এক একটা বর্গি । রক্ষকই ভক্ষক । আপনার বিত্ত আছে ...আপনার ইজ্জত আচ্ছে আর তার সাথে আপনার যদি ক্ষমতা আছে ...তাইলে সোনায় সোহাগা... আপনার সাত খুন মাফ । আর পয়সা নাই তো আপনার অস্তিত্বই নাই রাষ্ট্রের কাছে ।

৩) ধর্মীয় অনুশাসন ...যার ফলে আমরা ভয় পেতাম ......কিন্তু মুক্তমনাদের মন্ত্রে আমরা এখন রামধনু । ধর্মীয় বই পড়লেই জঙ্গি । অন্যদিকে কিছু ভণ্ড তেতুল হুজুর আর পীরের মন্ত্রে আমরা এই শিক্ষাটাও লাভ করলাম ... আকাম যাই করিনা কেন মসজিদে, মাজারে দান করলে , জুমায় গেলে আর শেষ বয়সে ইনু রিনুদের মত হজ্জে গেলে আর মসজিদ কমিটিতে থাকলে জান্নাতের রিজার্ভ টিকেট পাওয়া যাবে।
......

তাই আমরা আস্তে আস্তে একটা ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট টাইপের পাশবিক দেশ হয়ে উঠলাম । আতঙ্কের সমাজ, দখলদার অর্থনীতি আর জমিদারি রাজনীতির দেশ ।
একটু স্বার্থে আঘাত লাগলেই ...যার হাতে যতটুকু ক্ষমতা আছে তাই দিয়ে নিজের চেয়ে দুর্বলকে পিষে ফেলা !!!!

তাই রাকিবের হত্যায় ..." আমরা মানুষ নই !! মানবিকতা, মানবতা, বিবেক হারিয়ে গেছে । কিংবা ...এ সমাজ নষ্ট সমাজ / নষ্টা নারীর পথভ্রষ্ট সন্তানের সমাজ বলে..." মায়া কান্নাটা আর দিবনা । রাজনের সময় তা সেরে ফেলেছি ।

বাস্তবতা হল আগামীতে আমরা আরো অনেক রাজন রাকিব পাব । কারন যারা ভাবছেন হঠাৎ করে মানুষজন এত অস্থির, পাশবিক, যৌন বিকারগ্রস্ত, নৃশংস ও আইনের প্রতি শ্রদ্ধাহীন হল কেমন করে ...তারা আসলে বরফের টুকরা দেখছেন কিন্তু তার নীচে ডূবে থাকা আইসবারগটা দেখছেন না ।
দেশটা যেহেতু একদিনে পচেনি সেহেতু রাতারাতি তা এক দিনে ঠিক করেও ফেলা যাবে না । তবে যেটা ভাবনার বিষয় সেটা হল আমরা এখনও কিন্তু নীচের দিকেই পড়ছি এবং আগের চেয়ে দ্বিগুণ গতিতে ।
তাই যায় দিন ভালো, আসে দিন খারাপ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×