সব গল্প লেখা শেষ। সব কথা বলা শেষ। তাই নতুন কিছুই আর নাকি অবশিষ্ট নেই। শুধু মোড়ক চেঞ্জ হয়। নতুন বোতলে পুরানো গল্প ঢুকিয়ে ছিপ লাগিয়ে ঝাকানো হয়। ভাবনায় তাই ছেদ পড়েছে।এড়িয়ে যাওয়ার মানসিকতাও ফিরে ফিরে আসছে। উপায়ও ছিল না।কিসের মধ্যে যেন আটকা পড়ে যাচ্ছিলাম।
আমরা প্রশ্ন করতে ভালবাসি। কিন্তু উত্তর দিতে নয়।
আবার একই উত্তরে প্রশ্নকর্তা ভিন্ন বার্তা পায়।
আমাকে একবার জিজ্ঞেস করা হল তুমি কি চুরি করেছ? আমি বললাম এর উত্তর আমি দিব না।
সে ধরেই নিল যে চুরিটা আমিই করেছি।
আবার আরেকজন জিজ্ঞেস তুমি কি আমাকে ভালবাস? আমি এবার নির্দ্বিধায় বললাম এর উত্তর আমি দিব না।
অথচ সে ধরেই নিল যে আমি তাকে ভালবাসি না।
‘এবসার্ড’
লাইফ ইস অল এবাউট দিস লিটল ওয়ার্ড।
প্রথম ভালবাসি বলাটাই কঠিন। এরপর অতটা কঠিন না। ততদিনে যে আবগের পরিপক্কতা এসেছে। মন হিসাব করাটাও শিখে গেছে। ঘরে একটা, অফিসে একটা, বাইরে একটা থাকার মজাটাও জানা হয়ে গেছে।কালেক্রমে লোকচক্ষুর ভয়টাও যে হারাতে বসেছে। পিসি ব্যাকআপ, ফোনবুক ব্যাকআপের পাশাপাশি হার্টকে সচল রাখার জন্য আজ আমিও তোমাকে ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি। তখনও কি ভালবাসতে পারবে যখন জানবে যে আমি তোমার নাম দিয়েছি ব্যাকআপ।সবাই যখন আমাকে ফিরিয়ে দিবে তখন তোমার কাছে ফিরে আসার জন্য কি গল্প বলব সেটাও বোতল ঝাঁকিয়ে বের করে রেখেছি।
।-তাকেই গ্রহন করো যে ত্তোমাকে ভাল বাসে-।-বুল শিট।-
ইউ ডোন্ট ডিসার্ভ মি নাকি আই ডোন্ট ডিসার্ভ ইউ – সময়ই বলে দিবে।
সো ডিয়ার, বেটার নট ফল ইন লাভ। ইনকেইস ইউ ফলড ইন, দেন লাভ সাম ওয়ান হু উইল লাভ ইউ দ্যা সেইম ওয়ে ব্যাক।
সকল কম্প্রোমাইজ, স্যাকরিফাইস ডাসন’ট ব্রিং দ্যা গুড রেজাল্ট।
মানো বা না মানো...
আর ভালবাসার তুমি বোঝটা কি?
ছাই
চুড়ি বা
নুপুর এই তো...
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




