ও আড্ডা দেবার জন্য ডাকল আর তুই এখনও বসে আছিস?
ভাবছি ও যদি আড্ডা না বলে বলত একটু সময় দিবা?
তুই মর
ওর কি দোষ? তুই তো ওকে বলতি যে তুই এমন তুই তেমন। মাইয়া দেখলেই তুই লুল।
তাহলে ও কেন বলল যে খবরদার আমার সাথে কিন্তু লাইন মারবা না। বাকি মাইয়ারা তাহলে হয় বোঝে নাই না হলে আমি সত্যি সত্যি ওদের সাথে লাইন মারি নাই
তুই মর
সে সব ভুলে যায় জেনেও তুই এত কথা কেন বলতি? সে তোকে ভালবাসে নি। তোর ক্ষুদ্র ভালবাসা বোঝেনি। তারপরও তুই ওর সহজ সরল মনটা খারাপ করে দিতি।
আমার কি দোষ? আমি তো হাজারবার প্রতিজ্ঞা করেছিলাম যে চুপ থাক, চুপ থাক, ১০০ হাত দূরে থাক। তারপরও যে ও শোনার জন্য জোর করল!
তুই মর। সব দেখবি শুনবি জানবি বুঝবি কিন্তু শেষত আমাকে বলবি জাগবো না কি করবি? এই সব ধুন ফুন বাদ দে। ও তোর ভাল চায়। হয়ত ওর মত করে চায় যা তোর সহ্য হয় না। কিন্তু সে আসলেই ভালো, বিলিভ মি। ভালবাসিস এটা যেহেতু বোঝাতে পারিস নি, ভাল আছিস এটা অন্তত বোঝা। তোর জন্য এটা মোটেও কঠিন কিছু না। অভিনয়ের ‘অ’ যে জানে সেও পাশ করে যাবে। আর তুই তো চেষ্টা করলে লেটার মার্ক নিয়ে পাশ করবি। সো এডভান্স কনগ্রেচুলেশন। লেট হের বি হ্যাপি। আর শোন তুই মরিস না, ওটা এমনি এমনি বলেছি। আমি আর তুইয়ে পার্থক্য কোথায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

