মায়া কখনো কখনো ভালবাসাকে হারিয়ে দেয়। ভালবাসা উপেক্ষা করা যায়। ভালবাসাকে ভোলাও যায়। ভালবাসাকে ঘৃনাও হয়ত করা যায়।
কিন্তু মায়া! ওর মধ্যে কেমন কেমন যেন স্যকরিফাইস স্যকরিফাইস ভাব আছে। আছে কম্প্রোমাইজ। আছে নিঃশর্ত আত্নসমর্পন। যেন বলছে আমি তোমার কাছে কিছু চাই না। শুধু একটু আদর করতে চাই আর খুব বেশী হলে এক আধটু আদর পেতে চাই। আর কিছু না হোক অন্তত ভাবতে চাই।
কিন্তু মায়ার আজ কি যেন হয়েছে। চোখ বন্ধ করলেই মায়া দূরে সরে যাচ্ছে। আজব ব্যপার কি, মায়া যেন উনিশ তলা বিল্ডিং। ২য় তলা পর্যন্ত তবুও ক্লিয়ার। তারপর সে দ্রুত উপরে উঠে যাচ্ছে। বন্ধ চোখের দৃষ্টি থেকে সে হারিয়ে যাচ্ছে...৩ ৪ ৫ ...১৯
মায়ার অপরুপ রুপ সে দেখিয়াছে যা দেখেনি মায়ার আর কেউ।
আজকের ‘সুখ’ টাকে কালকের ভাবনা নষ্ট করে দেয়।
তবুও সবাই সুখী হতে চায় ...
ভীষনভাবে...
“দু চোখে আমার তোমারই মায়া, একাকী প্রহরে ফিরে আসে বারে বার
প্রতিদিন ।।প্রতি ক্ষনে ।।একাকী জীবনে।। তোমারই শূন্যতায়......”
হটাত করেই এরকম কোন পুরোনো গান মনে পড়বে আর মায়া ফিরে ফিরে আসবে
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


