somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঁচিশ পয়সার গল্প এবং সহস্র রজনী

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা দশম শ্রেণীতে পড়ে। বয়স কত হবে, ১৫ বছর। প্রতিদিন তার রাতগুলো কাটছে মোবাইলে কথা বলে। রাত বারোটা বাজতেই সে ফোন করা শুরু করে। একজনকে নয়, একের পর এক কথা চলতেই থাকে।
তার একটা ফেসবুক আইডি ও আছে। সেদিন আমারই এক বন্ধু সুমন কে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর ফেসবুকে আলাপ, সে সূত্র ধরে মোবাইল নাম্বার আধান প্রধান। তারপর শুরু হয় তাদের কথা বলা। রাত গভীর হয়ে যায় তাদের কথা বলা শেষ হয়না। এভাবেই চলতে থাকে। এক সময় সে সুমনকে প্রেমের প্রস্তাব দেয়। সুমন রাজী না হওয়ায়, সে সুমনকে অনুরোধ করে যাতে সুমন তার সাথে অন্তত কথা বলে। মজার ব্যাপার হল মেয়েটাই প্রতিদিন ফোন করতো।

সুমনের কাছে এ ঘটনা শুনে আরেক বন্ধু আদনান মেয়েটাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর আদনানের সাথেও বন্ধুত্ব। তার সাথেও মোবাইল নাম্বার বিনিময় হয়। আদনানের সাথেও সে কথা চালিয়ে যেতে থাকে। আদনানের সাথেও সে তার আবেগ গুলো প্রকাশ করতে থাকে।
দেখা গেলো যে সে আদনানের সাথে কথা বলা শেষ করেই সুমনকে ফোন করছে। এভাবেই চলছে তার সহস্র রজনী।

আমি জানিনা এই মেয়ের অভিভাবকরা কতটুকু সচেতন। কতটুকু চিন্তা করে তারা মোবাইল তুলে দিয়েছেন, তাদের মেয়ের হাতে। শুধু মেয়ে নয় ছেলেদের ক্ষেত্রেও একই ব্যাপার। ১৮ বছরের নিচে মোবাইল ব্যাবহার বন্ধ করা উচিত কিনা সে ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু এর ফলে কত ছেলেমেয়ে যে বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে উঠছে তার ইয়ত্তা নেই।

আর আমাদের মোবাইল কোম্পানি গুলো আমাদের হয়তো বা বলদ শ্রেণীর কিছু ভাবে। তারা তাদের চটকদার বিজ্ঞাপন দিয়ে আমাদের আকৃষ্ট করতে চায়। ইদানীং আবার দেশপ্রেম কে পুঁজি করে বিজ্ঞাপন বানাচ্ছে।

যাই হোক অভিভাবকরা সচেতন না হলে এই অবক্ষয় রোধ করা সম্ভব নয়। অভিভাবকদের ভাবা উচিত এই ব্যাপারে। আমি একটি ঘটনার কথা বললাম, এ রকম সহস্র ঘটনা ঘটছে আমাদের আশেপাশেই।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×