somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বনির্বাচিত দেশদ্রোহিতা

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরাজেয় বাংলার আর অপরাজেয় থাকা হলনা। একটি চেতনার মৃত্যু হল আজ। এই ভাস্কর্যটিকে ভাঙ্গতে হবেনা, ভাঙ্গার জন্য দাবী তুলে আজ তারা বুঝিয়ে দিয়েছে এ দেশে স্বাধীনতা ভূলুণ্ঠিত। আজ দেশ দেশের বিরুদ্ধে চলে গেছে। আমাদের সরকার হঠাৎ করেই ধর্মপ্রাণ হয়ে গেলেন। চা কফি খেতে খেতে সরকারের মন্ত্রী এমপিরা খেলা দেখছেন। অরাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলা দেখে তারা ক্লান্ত। নখ, দাত বিহীন বি এন পির আস্ফালনে তারা তেমন আনন্দ পাচ্ছেনা। তাই এই অরাজনৈতিক খেলার মঞ্চায়ন। এখানে দেশ কিছু না, স্বাধীনতা কিছুনা, দেশপ্রেম সেটা এখন ব্যাক্তিবিশেষের দখলে। তাই আর দেশপ্রেমিক থাকা হবেনা, আজ দেশদ্রোহী হয়ে যাবো।

আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমার প্রথম পরিচয় কি?
আমি বলেছিলাম যে আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশী। তখন সে বলেছিল, "বুঝেছি, তোমার দ্বারা আমাদের দল করা হবেনা।"
না আমি এমন দলকে কখনই সমর্থন দিবনা যারা নিজেদের প্রথম পরিচয়ে নিজেকে বাংলাদেশী বলেনা।

বাবরি মসজিদ ভাঙ্গার সময়, তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আন্দোলনকারীরা মসজিদটিকে ধুলোয় মিশিয়ে দেয়। তখন এক পুলিশকে প্রশ্ন করা হয়েছিল,
"এত নিরাপত্তা ভেদ করে আক্রমণকারীরা কিভাবে মসজিদের কাছে পৌছাল?"
পুলিশ সদস্য তখন উত্তর দেয়,
"পুলিশ না হলে আমিও ভাঙ্গায় অংশ নিতাম।"
কি নির্মম উত্তর। মানুষের বিশ্বাস ভেঙ্গে ফেলার জন্য আমরা সদা তৎপর। তাই আমাদের দেশেও মন্দির ভাঙ্গা হয়, প্যাগোডা ভাঙ্গা হয়। এই যে বিশ্বাসের উপর এই আঘাত, এটা শুধু একটা উপাসনালয়কেই ভাঙ্গেনা ,ভাঙ্গে মানুষের বিশ্বাসকে।

স্বাধীনতা শুধু আমাদের বিশ্বাস নয়, এটা আমাদের অস্তিত্ব। আর আমাদের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো আমাদের অস্তিত্বের বাহক। তাই যারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত হানতে চায়, তারা দেশদ্রোহী ছাড়া কিছুই নয়। আমাদের দেশপ্রেমিক সরকার এখন কি পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।

অন্যেরটা ভুল না বলে নিজেরটা ঠিক প্রমাণ করুন। পেশীশক্তির জোরে নিজের বিশ্বাসকে অন্যের উপর চাপিয়ে না দিয়ে অন্যের বিশ্বাসকে সম্মান করুন। আমার বিশ্বাস আমার কাছে ঠিক, তেমনি অন্যেরটাও তার কাছে ঠিক।

এইসব আন্দোলনে সাধারণ জনগণের দুর্ভোগ ছাড়া আর কিছুই হবেনা। কিন্তু তারপরও এ থেকে একটি ফলাফল বের হয়ে আসবে। সেটা হয় বাংলাদেশে নতুন এক অধ্যায়ের সূচনা করবে, নাহয় বাংলাদেশকে পিছিয়ে দেবে। যদি পিছিয়ে দেয় তাহলে নিশ্চিত দেশদ্রোহী হয়ে যাবো। এ আমার স্বনির্বাচিত দেশদ্রোহিতা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×