somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পত্ব, অল্পত্ব এবং একটি মেয়ে

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন কেউ ছিলোনা। একটু বৃষ্টি ছিল আর একটু প্রেম আর একটু রক্ত কিংবা অভিমান ছিল। মেয়েটি একা বের হতে এমনিতেই ভয় পেত। কলেজে যাওয়া আসা এই সময়টাই সে রাস্তা দিয়ে যাতায়াত করতো। আর সে এই রাস্তায় হাটবেনা। তার পথ চলায় আর কোন ভয় রইলো না। তার রক্তাক্ত দেহ পরে আছে রাস্তার পাশে। চারদিকে লোকজন ঘিরে আছে। লাশ তাও আবার একটি মেয়ের, ভিড় স্বাভাবিক ভাবেই হবে।

প্রথমে কেউ আঘাতে চায়নি, সবারই ভয় ছিল। তারপর একজন দুইজন করে জমতে থাকে। সবার মাঝেই চাপা উত্তেজনা বিরাজ করছে। মেয়েটির জামা রক্তে লাল হয়ে গেছে। জন্মগত ভাবেই একটা ভুলের দায়ভার তার ছিল, সে একটা মেয়ে। তার বাবা মেয়ে দেখেই নাক কুঁচকেছিলেন। বিরক্তি নিয়ে মেয়ের মুখ দেখেছিলো তার বাবা। না, মেয়েটি তার ভুল শুধরে নিয়েছিল। প্রতিটা পরীক্ষায় সে ভালো ফলাফল করার কারনে, তার বাবার গর্বের বিষয় ছিল সে।
আচ্ছা লাশের কি কোন লিঙ্গ বৈষম্য আছে। হয়তোবা সেখানেও সে অবহেলিত হবে। কেউ রক্তে ভিজিয়ে দেবে তার শরীর। ঠিক যেন পৃথিবীর মত, সেখানেও হয়তো রক্তের উৎসব হবে। কেউ চিৎকার করে বলবে "তুমি নারী, তুমি নগণ্য।"

মেয়েটির মায়ের আহাজারি চলছে। আর তার বাবা শোকে স্তব্ধ হয়ে গেছে। চোখের জল কষ্টকে ধারণ করতে পারছেনা, তাই অশ্রু নামেনা, অশ্রু জমে বরফ হয়ে গেছে। বুক চাপড়ে মা কান্নাকাটি করছে। লোক জমছে, ভিড় বাড়ছে। নিরুত্তাপ জীবনে উত্তাপময় দিনের শুরু। আজ হয়তো কোন স্বামী স্ত্রীর কাছে শুয়ে বর্ণনা করবে, কিভাবে মেয়েটাকে হত্যা করা হয়।

হত্যা চলছেই, মানসিকতাকে ছোটবেলাই হত্যা করা হয়। তারপরও কান্ত দেয়না, আমাদের অন্ধ মানবেরা। বন্ধ করে দাও নারীশিক্ষা। বন্ধ করার জন্য কয়েকজন মেয়েকে মেরে ফেলো। আর সেটার জন্য গরীব ঘরের মেয়েরাই ভালো শিকার।

এই মেয়েটির নাম নীরা। ভালো কবিতা আবৃত্তি করতে পারতো। সে যখন আবৃত্তি করতো, তখন মনে হত কবিতাটা নীরা আবৃত্তি করবে বলেই লেখা। সুনীলের কবিতা তার বেশী প্রিয় ছিল। সে প্রায়ই আবৃত্তি করতো এই কবিতাটি,

"কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভুক অমবস্যা এসে চলে গেল,
কিন্তু সেই বোষ্টুমি আর এলো না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি ।

মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে !
নাদের আলি, আমি আর কত বড় হবো ?
আমার মাথা এই ঘরের ছাদফুঁরে আকাশ স্পর্শ করলে
তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ?"

তার প্রিয় রঙ ছিল নীল। নীলের স্নিগ্ধতা তাকে মুগ্ধ করতো। সব খাবারই সে আগ্রহ নিয়ে খেতো। বই পড়তে ভালোবাসতো সে। কিন্তু এগুলো এখন অতীত কাল হয়ে গেছে। কোন হুজুরের ফতোয়া তার বর্তমানকে অতীত করে ফেলেছে। এভাবেই চলবে। একদিন সব মেয়েরা অন্ধকারে চলে যাবে। আমরা এককভাবে দুনিয়া কাঁপিয়ে বেড়াবো।

আজ কবিতার মন খারাপ, আজ নীল রঙের মন খারাপ। আজ এই বাংলার মন খারাপ। এখানে নীরা নেই। তাই আমরা চুপ করে আছি, শুধুই কিছু পাবার আশায়।

পুলিশ লাশ নিতে এসেছে। মর্গে কাটাছেড়া হবে। ক্ষত বিক্ষত করে দেবে একটি দেহ। রাস্তায় পুলিশ চাটাই সরিয়ে একবার লাশ দেখে নেয়। এখানেও লাশ মেয়ে বলে রেহাই পায়না কুদৃষ্টি হতে। লাশকাটা ঘরে শুয়ে আছে নীরা কিংবা তার লাশ। আর আমরা সভ্য জগত নিয়ে আস্ফালন করছি এদিকে। আমরা দেখেও না দেখার ভান করছি, আজ সব অরণ্য হয়ে যাচ্ছে। শ্বাপদে ভরে যাচ্ছে এই অরণ্য।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×