আমার এক বন্ধু কাল হেফাজতের সমাবেশে গিয়েছিল। তৌহিদী জনতা হিসেবে নয়। বিরিয়ানি খাওয়ার জন্য। যাওয়ার দশ মিনিট পরেই তাদের হাতে এক প্যাকেট বিরিয়ানি দেয়া হচ্ছে। উল্লেখ্য যে আমার এই গুণধর বন্ধুটি হিন্দু। তারপর সে আর একজনের কাছে শুনল আধা ঘণ্টা থাকলে পাঁচশো করে টাকা দিচ্ছে। সে মনে হয় আজও গিয়েছিল। আমি তাকে আর জিজ্ঞেস করিনি। আমার মাথায় অবশ্য একটা আইডিয়া এসেছে। বিরিয়ানিতে গরুর মাংস দিন। তাহলে মালাউনেরা খেতে পারবেনা। খাইলেও ধর্ম যাবে। আর এই আন্দোলন সারা বছর চলুক। পেটের জ্বালা মেটানোর জন্য গরীব মানুষেরা ধর্ম কর্ম করতে পারেনা। এই সুযোগ কাজে লাগানো উচিত। বাংলাদেশের পুষ্টির চাহিদা মেটাবে এই লংমার্চ সেটাই জাতি প্রত্যাশা করছে।
এই টাকা কোথা থেকে আসছে। সৎ ভাবে উপার্জিত টাকা এমন কাজে ব্যাবহার করবে আমি সেটা ভাবছিনা। লোকমুখে শুনলাম বিএনপি নাকি এই খাবারের টাকার যোগান দিচ্ছে। ভাবাই যায়না দুর্নীতির টাকায় ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে। বাংলার অঘোষিত যুবরাজ তারেক রহমানের পাপের প্রায়শ্চিত্ত করা হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়।
দুষ্টু তত্ত্বাবধায়ক সরকার মানুষের প্রাইভেসিতেও হাত দিয়েছে। আমাদের এই জননেতা কিছু দুর্নীতি করবেন সেটাই তো স্বাভাবিক। হাওয়া ভবন তো আর হাওয়ায় চলেনা। সেই টাকায় বিরিয়ানি খাওয়া হচ্ছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। শুনলাম বাইশটি হেলথ ক্যাম্প করা হয়েছে। গোপন রোগের চিকিৎসা ফ্রিতে করাতে চাইলে যেতে পারেন। যাই হোক বিরিয়ানি নাকি খুব স্বাদ হয়েছে। একবার গিয়ে খেয়ে আসতে পারেন।
খালেদা জিয়া চিন্তায় আছেন। দুষ্টু পুরুষ গুলো চারপাশে ঘোরাফেরা করে। কর্মক্ষেত্রে সহ অবস্থান বাতিল হলে কি হবে সেই চিন্তা করছেন। আমরা তার জন্য দোয়া করি। বাংলাদেশে পার্লার শিল্পের এই মহান পথিকৃতের বেঁচে থাকা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





