আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে নিয়ে জাতির আর কিছু বলার নেই। উনার হাসিমুখ দেখে এখন আমরাও হাসছি। সর্বশেষ তার হাসি দেখলাম পত্রিকার পাতায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ (পড়ুন পাকিস্তান) লিমিটেডের পরিচালকের সাথে।
ইসলামী ব্যাংক এক কোটি টাকার অনুদান দিচ্ছে, বাংলাদেশ গেমসের সফল আয়োজনের জন্য। বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা চিন্তা দেখে মুগ্ধ। শাহবাগ থেকে যখন ইসলামী ব্যাংককে বর্জন করার ঘোষণা দেয়া হল, জনগণ তখন স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দেয়।
কিন্তু অর্থমন্ত্রীর এ রকম নির্লজ্জ কাজে আমরা হতাশ।
কয়েকদিন আগে তুষার কে ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক রাখার জন্য অনেক কটু কথা শুনতে হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয় এখন কি আশা করতে পারেন?
উনার ভাব দেখে মনে হচ্ছে টাকা পেলে উনি হয়তো হেফাজতের সমাবেশেও চলে যাবেন। আসলেই তিনি অর্থমন্ত্রী , কারণ তিনি শুধু অর্থের ব্যাপারটাই ভালো বুঝেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





