somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্ত এবং অশ্রুর মধ্যে পার্থক্য (রাজনৈতিক সহিংসতায় মারা যাওয়া লোকজনের পরিবারের অশ্রু)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্ত আর অশ্রুর মধ্যে পার্থক্য যেমন আছে তেমনি আছে ঘনিষ্ঠ সম্পর্ক। রক্তপাতের কারণে অশ্রুপাত ঘটে , কিন্তু অশ্রুপাতের কারণে কি রক্তপাত ঘটে ?
সারা দেশে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে অনেক মানুষ। কেমন আছে তাদের স্বজনেরা। তাদের অশ্রু কি এখনো ঝরছে না শুকিয়ে গেছে অনেক আগেই। আমরা জানিনা কিংবা জানার চেষ্টাও করিনি কখনো।

যে ছেলেটা মারা গিয়েছে পুলিশের গুলিতে কিংবা যে পুলিশ মারা গেছে আন্দোলন থামাতে গিয়ে তার পরিবার কেমন আছে। তাদের মা কি এখনও ছেলের ছবি বুকে ধরে আছেন। আমরা জানিনা, আমরা জানতে চাই না। এ দেশে মৃত্যু শুধু সংখ্যা দিয়ে বিচার করা হয়। আজ সহিংসতায় মারা গেলো এতজন। আমরা মৃত্যু গুলো দেখিনা, দেখি সংখ্যাটা।

যে লোকটি আন্দোলনের আগুনে পুড়ে মারা গেল, তার আগুন খুব সহজেই নিভে যায়। আমরা নিভিয়ে দেই, আগুনের উত্তাপ আমরা সহ্য করতে পারিনা। আমরা সভ্য , তাই মুখ ফিরিয়ে নেই অসভ্যতা হতে। এইসব রক্তপাত বাড়িয়ে যাচ্ছে শুধু অশ্রুপাত। আমরা রক্তের বদলা নিতে গিয়ে আরও রক্তপাত বাড়াই। এদিকে বয়ে চলা অশ্রু কোন প্রতিরোধ ছাড়াই গড়িয়ে পড়ে চোখ হতে।

এইসব মৃত্যুতে কে লাভবান হচ্ছে? আমরা সবাই জানি কারা এইসব মৃত্যু নিয়ে ব্যাবসা করছে। কারা আমাদের ঠেলে দিচ্ছে আন্দোলনের মৃত্যুকূপে। আমরা কিছুই বলতে পারিনা, আমরা বলতে পারিনা যা , আমরা পিষ্ট হয়ে যাচ্ছি এইসব আন্দোলনের চাপে। সরকার, বিরোধী দল সবাই সুবিধা নিচ্ছে, ভাগ করে নিচ্ছে রক্ত আর লাশ।

এই দেশ স্বাধীন হওয়ার পর যতগুলো আন্দোলন হয়েছে, সেগুলোতে অনেকেই মারা গেছে। কিন্তু কি হয়েছে পরবর্তীতে? আবার সব আগের মতই হয়ে গেছে, শুধু লাশগুলো জীবন্ত হয়নি।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া নূর হোসেন এবং মিলন লজ্জিত হবেন আজ স্বৈরাচারকে দেখে।
বিএনপি- জামাত কিংবা আওয়ামীলীগের হরতালে মারা যাওয়া মানুষগুলো বৃথাই জীবন দিয়ে গেলেন।

অনেক পরিবার এখন আর অশ্রুপাত করেনা, এখন আর তারা কাঁদতে পারেনা, জীবন মানে কি তারা তা জীবন দিয়ে বুঝেছে।
সন্তানেরা হয়তো এখনও অপেক্ষায় বাবার জন্য।

কিন্তু কিছুই ফিরে আসেনা, ফিরে আসেনা জীবন , ফিরে আসেনা দেশ। আমরা তারপরও সহিংসতা বাড়িয়ে চলি, বাড়িয়ে চলি লাশ, বাড়িয়ে চলি রক্তপাত আর অশ্রুপাত। এ সবের শেষ কোথায় আমরা কেউ জানিনা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×