তলস্তয় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তাঁর এক পাদ্রী বন্ধু তাঁর সাথে দেখা করতে আসলেন। পাদ্রী বন্ধু তলস্তয়কে বললেন,
"সারা জীবন তো ধর্ম মাননি, এবার একটু সৃষ্টিকর্তাকে ডাকো।"
তলস্তয় বললেন,
"আমাকে মৃত্যু উপত্যকায় নিয়েও যদি জিজ্ঞেস করা হয়, দুই আর দুই কত হয়? আমি চারই বলবো, পাঁচ বলবনা।"
এটা তলস্তয়ের ব্যাক্তিগত বিশ্বাস ছিল। বিশ্বাস জিনিসটা সম্পূর্ণই নিজের। এটা কেউ চাপিয়ে দিতে পারেনা।
আজ যারা সংখ্যা গরিষ্ঠ তারা অন্যের বিশ্বাসকে ভেঙ্গে চুরে দিতে চাচ্ছি। নাস্ত্যিকও এক ধরণের বিশ্বাস। তাহলে তাদের বিশ্বাসে কেন আঘাত করা হবে?
হ্যাঁ, যারা অন্য ধর্মকে আঘাত করে তাঁদের শাস্তি দিন। যারা ইসলাম ধর্মকে অবমাননা করে তাদের শাস্তি দিন। একই সাথে তাদের শাস্তিও নিশ্চিত করুন যারা হিন্দুদের মসজিদ ভেঙ্গেছে, যারা বৌদ্ধ মূর্তি ভেঙ্গেছে। সব ধর্মই এটা দাবি করতে পারে।
তেমনি সব নাস্তিক কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করেনি, তাই ঢালাওভাবে কেউ নাস্তিকদের শাস্তির দাবি করতে পারেনা।
বাংলাদেশে সব ধর্মের সমান অধিকার আছে। কোন ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অধিকার কারও নেই।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তার শাস্তি হোক সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নাস্তিক যেই হোক না কেন।
তবে অন্যের বিশ্বাসের প্রতি সহনশীল হোন , সে ঈশ্বরে বিশ্বাস করুক কিংবা না করুক। সবার কাছে তার বিশ্বাসই সত্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




