somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রাত্রি নষ্ট হয়ে যাবে, নষ্ট করে যাবে

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি রাত। অন্যান্য রাতের মত এ রাতেও আধার ছিল। রাতের গভীরতায় কাল্পনিক সম্ভোগে ক্লান্ত তরুণেরা ঘুমিয়ে পড়েছে। নারী পুরুষ সবাই ক্লান্তির কাছে হার মেনে ঘুমের কাছে আত্মসমর্পণ করেছে। সবাই ক্লান্ত হতে চায়। ক্লান্তির কাছে নিজেকে বিলিয়ে দিতে চায়।
রাত্রির অন্ধকারকে আরও অন্ধকার করে দিতে রাস্তায় নেমে আসে রাত মেয়েরা। চলে দরদাম। এই রাত বলেছিল আজ জোছনা হবে। কিন্তু চাঁদ তার কক্ষপথে থেমে গেছে, তাই এখানে আসেনি।

পৃথিবীর নাকি একজন স্রষ্টা আছেন, এই মেয়েগুলোরও নাকি একজন সৃষ্টিকর্তা আছেন। শুনে হেসে উঠে মেয়েগুলো।
আমি এগিয়ে চলি, রাস্তা এগিয়ে যাচ্ছে যেখানে। রাস্তার চীৎকারে কেঁপে উঠে চারপাশ। আমি এগিয়ে চলি। আমার এগিয়ে যাওয়ার কথা ছিল, কথা ছিল আমি শেষ পর্যন্ত পৌছাবো। কিন্তু শেষ বড় দ্রুত হয়ে গেল। এখন এখানে শুরু নেই, তাই শেষের প্রশ্নও নেই।

আমার বন্ধু বলেছিল, "বন্ধুত্ব মানে কি জানিস?"
"না, আমার জানার ইচ্ছে নেই।"
আমি সেদিন তার কাছ থেকে বন্ধুত্বের মানে জেনে নেইনি। আসলে আমি কাউকে কোনদিন হয়তো বন্ধু ভাবিনি। অনেকেই হয়তো আমাকে বন্ধু ভেবেছিলো, কিন্তু আমি ভাবতে পারিনি।
এখন আমার জানতে ইচ্ছে করেছে , বন্ধুত্ব মানে কি। বন্ধুত্ব মানে কি?
বন্ধুত্ব মানে কি একজনের সাথে নিশ্চিন্তে চলা, নিজের চিন্তাগুলো একজনকে বলতে পারা। হয়তো বা, কিন্তু সবকিছুই শেষ হয়ে গেছে। আমি সেই বন্ধুর বাসায় যাই। বন্ধু তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পরেছে। তার ঘর, তার দরজা সবই ঘুমিয়ে পড়েছে।
আমি ঘুমন্ত দরজায় কড়া নাড়ি, কিন্তু কোন শব্দ হয়না। আমি ভুলে গিয়েছিলাম আমার জাগতিক অস্তিত্বকে। এখানে আমার কোন অস্তিত্ব নেই, তাই আমি এখানে কোন শব্দ উৎপন্ন করতে পারবোনা।

আমি রাস্তায় নেমে আসি। রাস্তায় শুয়ে থাকা মানুষেরা কোন আনন্দময় সপ্ন দেখে কেঁপে উঠে। এইসব বিষণ্ণতা আমাকে এখন আর স্পর্শ করবেনা। একদিন নীরার সাথে হাঁটছিলাম, নীরা চোখে জল এনেছিল এইসব মানুষদের দেখে, আমি বিষণ্ণ হয়েছিলাম। ভেবেছিলাম কিছু একটা করতে হবে। মন মাঝে মধ্যেই তাগাদা দিতো কিছু একটা করার জন্য। কিছুই করা হয়ে উঠেনি আর। আসলে কারোই কিছু করার ক্ষমতা নেই। আমরা ভেবে নেই আমরা অনেক কিছুই করতে পারবো। কিন্তু কিছুই হয়না আর।

আচ্ছা নীরা কেমন আছে। হয়তো ও ভালো নেই। একদিন আমাকে বলেছিল সে আমাকে ছাড়া বাঁচতে পারবেনা। কিন্তু কেউ কারও জন্য এ পর্যন্ত বেঁচে থাকেনি এমন কখনো হয়নি। আমি জানতাম এটা, তারপরও আমি আবেগ আপ্লুত হয়েছিলাম। আমি তাকেও শুনিয়েছিলাম একটি দুটো ভালোবাসার কথা। কিন্তু আজ কেমন আছে নীরা। এই রাতে কেমন আছে নীরা?
আমি নীরার কাছে যাই। নীরা ভালই আছে , তার একটি সুখী সংসার হয়েছে। হ্যা, নীরা ভালই আছে, এই রত্রি তাকে নষ্ট করতে পারেনি। ভালোবাসা নামক আবেগ তাকে কষ্টে রাখতে পারেনি।

রাত বেড়ে চলে। রাত্রির নিজস্ব লোকজন রাস্তায় চলাফেরা করছে। রাত্রির পুরুষ, রাত্রির নারীরা দখল করে আছে রাত্রিকে। নিজেকে অনাহূত মনে হয়। মনে এই রাত্রিতে আমার কোন অধিকার ছিলনা।
এই রাস্তায় আমার অধিকার ছিলনা। আমি তারপরও হেঁটে যাই। আমার পিতা যেমন হাঁটতেন তেমন করে।
বাবা শুয়ে আছেন ইজিচেয়ারে। আগে তো তিনি রাত জাগতেন না এমন করে । বাবা তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। আমি বাবার পাশে গিয়ে দাড়াই, বাবা আমাকে দেখতে পান না। আমি দেখি বাবার চোখে অশ্রু। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ান। আমার ছবির সামনে দাড়িয়ে থাকেন। হায় পিতা তুমি কষ্ট বাড়িয়ে চলছ এই রাত্রির, কষ্ট বাড়িয়ে চলেছ তোমার।
আমি আর সহ্য করতে পারিনা। আমি রাস্তায় নেমে আসি। অন্ধকার ঘন হচ্ছে। রাত্রি তার নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে লালন করছে পরম মমতায়। আমি এগিয়ে যাই। এই সময় আমাকে এগিয়ে নিয়ে যায়। আমাকে এগিয়ে নিয়ে যায় এক নষ্ট সময় কিংবা নষ্ট জোছনার কাছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×