somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি নেতৃত্ব সংকট কাটানোর জন্য রিয়েলিটি শো এর আয়োজন করছে

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিগন্ত টিভিতে শুরু হচ্ছে এক নতুন ধরণের রিয়েলিটি শো এর।
"নেতা তোমাকেই খুঁজছে বিএনপি" এই নামে শুরু হতে যাওয়া অনুষ্ঠান নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে জনগনের মধ্যে।
সব শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহন করতে পারবে। বিচারক হিসেবে থাকবেন ১৮ দলের নেতৃবৃন্দ। বিএনপিতে বিচারক হওয়ার মত লোক না থাকায় এই ব্যাবস্থা।

বিএনপি'র বর্তমান অবস্থা-

শীর্ষ নেতা ও দলের মুখপাত্রদের একের পর এক গ্রেফতারের ফলে নেতাশুন্য হয়ে পড়ছে বিএনপির দলীয় কার্যালয়গুলো। একারণে আনুষ্ঠানিক কর্মসুচি ও প্রতিক্রিয়া জানাতে এবং বাস্তবায়নের প্রয়োজনে নেতাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে, এতদিন পর্যন্ত দলীয় সংবাদ সম্মেলন করে আসছিলেন, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। দু’জনই কারাবন্দী বলে দায়িত্ব আসে দলের আরেক যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের কাঁধে। সোমবার রাতে তাকেও গ্রেফতার করা হয়। এরপর এ দায়িত্ব দেয়া হয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে।
সরকারের কঠোর অবস্থানের ফলে, পুরনো অভিযোগ ছাড়াও বিরোধী দলের অনেক নেতাই নতুন করে মামলায় পড়ছেন। বিএনপির ১৮ জনের স্থায়ী কমিটির চারজনই কারাবন্দী। এর মধ্যে মারা গেছেন একজন, তিনজন চিকিৎসাধীন আর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন দু্ইজন।
৩২ উপদেষ্টার মধ্যে সবচেয়ে সক্রিয় সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কারাবন্দী। একজন মারা গেছেন, দুইজন অসুস্থ্ এবং ১২ জনই নিষ্ক্রিয়। ১৬ জন ভাইস-চেয়ারম্যানের মধ্যে আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা ও আবদুস সালাম পিন্টু কারাগারে। তিন জন অসুস্থ্। সাত জন যুগ্মমহাসচিবের মধ্যে পাঁচজনই কারাগারে। এরা হলেন– আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী। বাকি দুজনও কয়েকটি মামলার আসামী।
এছাড়া, বিরোধী দলের উপনেতা জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানিসহ রাজপথের অনেক লড়াকু সৈনিকও এখন কারাগারে। ছয় জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে গুম হয়েছেন একজন। দুই জন প্রায় নিষ্ক্রিয়।
এ অবস্থায় দলের সমন্বয়ক বা মুখপাত্র ঠিক করতে ইতিমধ্যে কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনা করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বিএনপি তাদের নেতৃত্ব সংকট কাটিয়ে আবার মাঠে ফিরুক, এই শুভকামনা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×