somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবাক জলপানঃ এরশাদের এক অনবদ্য নাটক

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"পানি, পানি নিয়া যান, জাতীয় পার্টির পক্ষ থেকে পানি. ....।"

প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে সবাই। একটু ঠাণ্ডা পানি পেলে মন্দ হতনা। এই গরমে এতদূর হেটে আসা কি সম্ভব। হাঁটার অভ্যাস এখন আর নাই। তারপরও আসতে হল, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। হুজুরদের কথা শুনতেই হয়। যাই হোক অনেক কষ্টে এসে পৌছালাম। টিভি চ্যানেল আর পত্রিকার সাংবাদিকরা চারদিকে ঘুরঘুর করছে।
হুজুর বলে দিয়েছেন, যাতে কেউ উল্টাপাল্টা কিছু না বলে।

" ভাই পানি নিয়ে যান, পানি। জাতীয় পার্টির পক্ষ থেকে পানি নিয়ে যান। একদম ঠাণ্ডা পানি।"
একজন চেঁচিয়ে বলছে। পিছনে তাদের দলের ব্যানার লাগানো।
টাকা নিবে কিনা বুঝা যাচ্ছেনা। এক বোতল পানি নিয়ে টাকা দিতে গেলাম। একজন বলল যে টাকা লাগবেনা। সে প্রত্যেককে এক বোতল পানি দিল। আরেকজন এসে দিল শশা , লবণ সহ। আমরা সবাই পানি খেলাম, একদম ঠাণ্ডা হয়ে গেল শরীর। জাতীয় পার্টির ব্যাবহারে আমরা মুগ্ধ।

কে বলে এরশাদ খারাপ। উনি নাকি স্বৈরাচার। মুক্তিযুদ্ধের সময় নাকি উনি পাকিস্তান চলে গিয়েছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর সময় এরশাদ ছুটিতে রংপুর ছিলেন। কিন্তু, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে তিনি পাকিস্তান চলে যান। পাকিস্তান থেকে আটকে পড়া বাঙালিরা যখন ১৯৭৩ সালে দেশে ফিরে আসে তখন তিনিও প্রত্যাবর্তন করেন। আহ দেশের প্রতি তার কি মমতা, নাহলে কি তিনি আর দেশে ফিরতেন।

দেশের উন্নয়নের জন্য তাই তিনি কষ্ট করে রাষ্ট্র পরিচালনা করেছেন। ৩০ মে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পর, এরশাদের রাজনৈতিক অভিলাষ প্রকাশ হয়ে পড়ে। ২৪ মার্চ ১৯৮২ সালে এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন। ১১ ডিসেম্বর ১৯৮৩ সাল নাগাদ তিনি প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশ শাসন করেন। ঐ দিন তিনি দেশের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপতি বিচারপতি এ.এফ.এম আহসানুদ্দিন চৌধুরীর কাছ থেকে নিজের অধিকারে নেন। আহ কি দেশপ্রেম।

মন্দ লোক তার ব্যাক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া করে। উনি একটু নারীবাদী, এতে তো দোষের কিছু নাই। ঐদিন বিদিশা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেন, ২০০০ সালে এরশাদ আমাকে বিয়ে করেন। অনেকের কথায় আমাদের বিবাহ-বিচ্ছেদ হয়। তিনি এরশাদের সমালোচনা করে বলেন, যে মানুষ নিজের ঘর সামলাতে পারেন না, তিনি কী করে পার্টি চালাবেন? জাপা বর্তমানে মনোনয়ন বাণিজ্যের দলে পরিণত হয়েছে।

কি বাজে কথা। উনার মত একজন কামেল মানুষের নামে এমন বদনাম। যাই হোক আমরা পানি খেয়ে আবার এগিয়ে চললাম। হুজুরের বক্তব্য দেয়ার সময় হয়ে গেছে।

এরশাদের দেয়া পানি খেলে পাপের পরিমাণ বাড়বে না কমবে, সেটা চিন্তা করার দায়িত্ব যে পানি খাবে তার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×