হেফাজতে ইসলাম তাদের তেরো দফা দাবী পেশ করেছে। এই দাবিগুলোর প্রথম দাবিটি হল,
"সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা।"
হেফাজতে ইসলাম এটা বলেনি যে, কোরআন কে সংবিধান হিসেবে মানতে হবে। কোরআন যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, তাই তাদের উচিত ছিল, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করা, কোরআন কে সংবিধান করার জন্য আন্দোলন করা।
কিন্তু তারা তা না করে, মানুষের তৈরি একটি সংবিধানে আল্লাহর নাম সংযুক্ত করার জন্য আন্দোলন করছে। এটা কি তাদের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী নয়। নাকি এটা তাদের দুর্বলতা?
পৃথিবীর অনেক দেশেই কোরআনকে সংবিধান হিসেবে মানা হয়। যেমন, সৌদি আরব। আপনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠের অহংকার করছেন, তাহলে আপনারা এই দাবী না করে একটি দুর্বল দাবী করেছেন কেন?
এই সংবিধানে আল্লাহর নাম সংযুক্ত করলেও এই সংবিধানের কোন পরিবর্তন হবে না। তার চেয়ে আপনারা বলুন যে আপনারা
কোরআন কে সংবিধান হিসেবে চান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




