এখনও আমি স্বপ্ন দেখি,
তোমায় নিয়ে সারা নিশি জুড়ে।
হয়তবা আসবে ফিরে, হয়তবা না।
তবু আছ তুমি হৃদয় জুড়ে,যতটা ছিলে যাওয়ার কালে।
সেই ক্ষণে বলেছিলে, ভুলে যেও আমায়!
ক্ষমা কর আমায়, বলে দাও বিদায়।
কিছুই বুঝতে পারিনি আমি সেদিন।
তবে এখন বুঝতে পারি অনেক কিছু।
ক্ষমা করেছি তোমাই অনেক আগে,
ভালোবাসার উপর কি রাগ করে থাকা যায়?
শুধু তোমার ঐ কথাটি রাখতে পারিনি,
এখনো ভাবি তোমায় ভালোবেসে।
কখনো ভুলবোনা তোমায়,
থাকবো অনেক সুখে যতটুকু পারা যায়।
কখনো ভুলবোনা তোমাই,
ভালোবাসাকে কি করে ভোলা যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


