somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আসছো, তাই..................

১৩ ই মার্চ, ২০০৭ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে উঠতে বেশ দেরী হলো, সামনে পরীক্ষা, তাই পড়ালেখার খানিকটা চাপ সামলাতে হচ্ছে। সকাল থেকে কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। পড়তে বসে জানলা দিয়ে দুর রাস্তা পানে তাকিয়ে দেখি আমার ধারনাই ঠিক।
খুব পরিপাটি করে সেজেগুজে আসছো তুমি। আশপাশের প্রতি তোমার কোন খেয়াল নেই। সোজা গুটিগুটি পায়ে এগিয়ে আসছো, আর চলতি পথে রেখে আসছো তোমার পদচিহ্ন। রাস্তা পাশের চা দোকান থেকে অতি উৎসাহী দু-একজন তাকাচ্ছে তোমার দিকে, আবার কেউকেউ ভ্রুক্ষেপও করছে না। আজ অদ্ভুত সুন্দর লাগছে তোমাকে। জানিনা তোমায় ভালবাসি বলে, নাকি অনেক দিন পরে তোমায় দেখছি বলে, অদ্ভুত আনন্দে আন্দলিত হচ্ছি আমি।
সোজা এসে দাড়ালে আমার জানালা সামনে, আর আমি অপলক তাকিয়ে দেখছি তোমায় দু চোখ ভরে। অনেক দিনের না বলা চাপা জমানো কথা গুলো ছন্দময় তালে বলে যাচ্ছ তুমি অভিমান সহ। কিন্তু কি এক অজানা কারনে তোমার কোন কথাই প্রবেশ করছে না মস্তিষ্ক অভ্যন্তরে!
জানালা দিয়ে হাত বাড়িয়ে ধরলাম তোমার হাত। ডাকলে তুমি বাইরে যেতে। সাধ্য কি আমার, তোমার আহবান উপেক্ষা করি!!! দরজা খুলে এক দৌড়ে চলে এলাম বাইরে, জড়িয়ে ধরলাম তোমাকে। তুমিও যেন আমার মাঝে মিশে একাকার হতে চাচ্ছ।
আমি সম্পূর্ণ ভিজে গেছি। তাতে কি? তোমার স্পর্শ তো পেয়েছি!
বৃষ্টি, তুমি মাঝেমাঝে এ রকম হটাৎ করে চলে এসো, কারন আমার যে মাঝেমাঝে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করে..............।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৭ রাত ১:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×