এক হালি কলা এনে বললাম,
তুমি খাও
তুমি খেলে না;
দেড় টুকরো রুটি এনে বললাম,
এ রুটিটুকু আজ তোমার জন্য এনেছি
তুমি খেলে না;
হাতে করে অর্ধ টুকরো সিদ্ধ ডিম এনে বললাম,
আজকের সব ডিম তোমার জন্য সিদ্ধ করা হয়েছে
তুমি খেলে না;
আমি চিন্তিত হয়ে বললাম,
প্লিজ... খাও......
তুমি নিশ্চিন্তেবললে, আমি খাব না
আমার ক্ষুধা নেই।
আর ঠিক তখনই অবাক বিশ্ময়ে লক্ষ্য করলাম
সমস্ত কলা,
সমস্ত রুটি,
সমস্ত সিদ্ধ ডিম
তোমার হয়ে বলে দিল,
তোমার পেট ভরা.....।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




