নিঃস্থব্ধতার বেড়াজালে আমি আটকা
নিঃশ্বাস ফেলার কোন ফুসরত নেই আজ
নিয়ম ভেঙ্গে চলতে পারি না বলে
নিয়তি এমন নিষ্ঠুর খেলা খেলে।
আমার ভুবনের রঙ্গিন সব স্বপ্নেরা
আজ হারিয়ে গেছে অজানায়
আধারের বিভীষিকার কোন এক ছোবলে-
আকাশের নীল টাও যেন দৃষ্টির আড়ালে।
সময় যেখানে থমকে দাঁড়িযেছে হটাৎ করে
সব জানাকে মনে হয় ভুল, চেনা কে অচেনা
সকালের সূর্যটা অভিশাপ হয়ে চলে, আর
স্বপ্নরা চিরকালই থেকে যায় অন্তরালে....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


