somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জকিগঞ্জ সীমানত্দ থমথমে ।। আলোচনায় বিএসএফের সাড়া নেই

০১ লা জুলাই, ২০০৬ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটের জকিগঞ্জ সীমান্ত পরিস্থিতি এখন থমথমে। সীমান্তের বারঠাকুরী এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে 296 একর জমি জবরদখলের অপচেষ্টায় গত মঙ্গলবার রাতে বিএসএফ'র অনুপ্রবেশের ঘটনায় বিডিআরের সাথে 4 ঘন্টাব্যাপী কয়েক হাজার গুলি বিনিময়ের পর গত দু'দিন নতুন করে গোলাগুলির আর কোন ঘটনা না ঘটলেও দু'পক্ষ নিজ নিজ সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রণসাজে রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে গত মঙ্গল ও বুধবার অপদখলীয় জমি জবরদখলের প্রচেষ্টায় বিএসএফ আগ্রাসী তৎপরতা চালানোর পর গত বৃহস্পতিবার বিডিআর সীমান্ত চুক্তি লংঘন করে বাংলাদেশ ভূখণ্ডের অপদখলীয় জমি জবরদখলের উদ্দেশ্যে অপতৎপরতা চালানোর ব্যাখ্যা চেয়ে বিএসএফ কতর্ৃপক্ষের কাছে পত্র প্রেরণ করে। কিন্তু বিএসএফ বিডিআর'র এ পত্রের কোন জবাব দেয়নি। উপরনত্দু বিএসএফ শক্তি বৃদ্ধি অব্যাহত রেখে রণসাজে সীমান্তে আরো শক্ত অবস্থান গ্রহণ করেছে। গতকাল শুক্রবার সীমান্তের ওপারে বেশ কিছু ভারতের সাঁজোয়া যানবাহন চলাচল লক্ষ্য করা গেছে। সীমান্তের ওপারে নতুন করে আরো বাঙ্কার স্থাপন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিডিআরও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
বিএসএফ'র রণপ্রসত্দুতি দেখে জকিগঞ্জের বারঠাকুরী, আমলসীদ, উত্তরকূল, ভিন্নাপাড়া, ছালেপুর, কাজীপাড়া, বাজনীপাড়া, কায়স্থপাড়া 8টি গ্রামের প্রাণভয়ে ঘরবাড়ি ছাড়া প্রায় 10 হাজার মানুষ এখনো ঘরে ফিরেনি। কিছু কিছু পুুুরম্নষ লোক সম্পদ রক্ষায় বাড়ি ঘরে বাংকার খনন করে আছেন। সীমান্তের ওপারে হরিনগর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের লোকজনকে বিএসএফ সরিয়ে দিয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে। জকিগঞ্জ থেকে সংবাদদাতা আব্দুল খালিক তাপাদার জানান, বিএসএফ'র আক্রমণাত্মক মনোভাব অব্যাহত থাকায় জকিগঞ্জের জনমানব শূন্য 8টি গ্রামের মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষায় এলাকাবাসী পুলিশ টহল ও প্রহরার ব্যবস্থা করার জন্য কতর্ৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন।
বিডিআর সিলেট সেক্টরের 38 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আবু তাসনিম জানান, সীমান্তে বিএসএফ'র যে কোন আগ্রাসী তৎপরতা রোধে বিডিআরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তিনি বলেন, বিডিআর সবসময় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। কিন্তু বিএসএফ'র বারংবার উস্কানিমূলক তৎপরতায় তা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে যে সকল অপদখলীয় জমি রয়েছে সে সকল জমি শান্তিপূর্ণভাবে স্ব স্ব দেশের নাগরিকরা 1975 সালের সীমান্ত চুক্তি অনুযায়ী ভোগ করার কথা। কিন্তু বিএসএফ এই সীমান্ত চুক্তি লংঘন করে জকিগঞ্জের বারঠাকুরী এলাকার বাংলাদেশ ভূখণ্ডের 296 একর অপদখলীয় জমি জবরদখল করে নেয়ার উদ্দেশ্যে গত দু'মাসে 5 বার আগ্রাসী তৎপরতা চালিয়েছে।

ঃঃ দৈনিক ইত্তেফাকঃ 01.07.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×