somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের 18টি ছিটমহলের 50 হাজার মানুষ অবরুদ্ধ

১০ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার 18টি ছিটমহলের 50 হাজার মানুষের গতকাল রবিবার পর্যনত্দ অবরুদ্ধ জীবনের অবসান হয়নি। সীমানত্দে উত্তেজনা বৃদ্ধি ও ভয়-ভীতি প্রদর্শনের জন্য গত শনিবার রাতে বিএসএফ 20 থেকে 25 রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়েছে।

বিএসএফ গত 8 দিন ধরে ওইসব ছিটমহলে কাউকে ঢুকতে বা বেড়াতে যেতে দিচ্ছে না। বিডিআর এ ব্যাপারে আলোচনার জন্য বিএসএফকে কয়েকদফা চিঠি দিলেও তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। এর মধ্যে গত শনিবার বিডিআর আরেক দফা পতাকা বৈঠকের প্রসত্দাব দিলেও বিএসএফ তাতেও সাড়া দেয়নি। ফলে ছিটমহলবাসীর জীবিকার পথ রুদ্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে খাদ্যসংকট। বিডিআর জানায়, নলডাকআত বিডিআর বিওপিরও একটি দল শনিবার দুপুর 1টায় 996 নম্বর আনত্দর্জাতিক পিলারের কাছে গিয়ে পতাকা বৈঠকের প্রসত্দাব সম্বলিত একটি চিঠি নয়ারহাট বিএসএফ বিওপিতে পাঠায়। বিএসএফ চিঠিটি গ্রহণ করলেও কোন জবাব দেয়নি। এরপর দুপুরে শালঝোড় বিডিআর বিওপির একটি দল 992 নম্বর আনত্দর্জাতিক পিলারের কাছে ভারতের বালাপুত বিওপির বিএসএফদের কথা বলার জন্য ডাকলেও তাতে সাড়া দেয়নি তারা।

এদিকে সীমানত্দবাসী জানান, ছিটমহলগুলোতে মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বিএসএফ'র বৈরী আচরণের কারণে সীমানত্দ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ছাটতিলাইসহ অন্যান্য ছিটমহলের বাসিন্দারা সংকোচ ও কালজানী নদীতে মাছ ধরতে যেতে পারছে না বিএসএফ-এর হুমকির কারণে। অথচ মাছ বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে আসছিল। যার ফলে ঘরে-ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় অবস্থিত শিব প্রসাদ, মোসত্দাফি, করলা, উত্তর ধলডাঙ্গা, উত্তর বাঁশজানী, উত্তর মশালডাঙ্গা, কচুয়া, পশ্চিম মশালডাঙ্গা, বাকালির ছড়া, মধ্য বাকালির ছড়া, পশ্চিম বাকালির ছড়া, পোয়াতুর কুঠিসহ বাংলাদেশের 18টি ছিটমহলের মানুষ কাজ ও খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছে। স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীরা যেতে পারছে না স্কুলে। হাটবাজারে যাতায়াতও বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে বিডিআর 27 রাইফেল ব্যাটালিয়নের দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফ অজ্ঞাত কারণে অসহযোগিতামূলক আচরণ করছে। তারপরও পতাকা বৈঠকের চেষ্টা অব্যাহত রয়েছে। সার্বিক অবস্থা উধর্্বতন কতর্ৃপক্ষকে অবহিত করা হয়েছে। উলেস্নখ্য, গত 2 জুলাই ছিটমহলের অধিবাসীরা মাছ বিক্রির জন্য নয়ারহাট যাবার পথে বিএসএফ ক্যাম্পের সদস্যরা টাকা ছাড়াই মাছ নিতে চাইলে তারা অস্বীকৃতি জানান। এতে বিএসএফ সদস্যরা ক্ষুব্ধ হয়ে তাদেরকে ভারতে অনুপ্রবেশ বন্ধ করে দেয় এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে। পরে ছিটমহলের জয়নাল, আবেদ, গোলজার কৌশলে পালিয়ে এসে বাংলাদেশের দিয়াডাঙ্গা ক্যাম্পের বিডিআরকে বিষয়টি জানালে গত 3 জুলাই পতাকা বৈঠকের প্রসত্দাব দিয়ে স্থানীয় নয়ারহাট বিএসএফকে পত্র প্রেরণ করে।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 11.07.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×