মহেশপুর সীমান্তে বিএসএফের বাংকার খনন করে শক্তি বৃদ্ধি
১৬ ই জুলাই, ২০০৬ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝিনাইদহের মহেশপুরসহ এ অঞ্চলের সীমান্ত জুড়ে বিএসএফ বাংকার খননসহ অতিরিক্ত শক্তি বৃদ্ধি করে রেড এলার্ট জারি করেছে। বিডিআরও সতর্ক অবস্থায় আছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, মহেশপুর থানার কলোনী ক্যাম্পের বিপরীত থেকে পলিয়ানপুর ক্যাম্প পর্যন্ত তারকাঁটা বেড়ার কোল ঘেঁষে বিএসএফ প্রায় 26টা বাংকার খুঁড়ে তাঁবু খাটিয়ে ভারী অস্ত্র মোতায়েন করে বসে আছে। এর ফলে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। যশোর বিডিআরের সিও জানান, তাদের কাছে এ ধরনের কোন তথ্য জানা নেই, তবে সীমান্তে তাদের লোকজন সতর্ক অবস্থায় আছে। চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ন সিও গাজী মাসুদউল আহাম্মদ জানান, তারা সতর্ক অবস্থায় আছে যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
সীমান্তের গোপন সূত্রগুলো জানিয়েছে, ভারতের 61 ব্যাটেলিয়ন আসার পর থেকে তারা সীমান্ত অশান্ত করে তুলেছে। ভারতের মুম্বাই শহরে বোমা হামলার পর থেকে সীমান্তে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সীমান্তের উভয় পাশে রেড এলার্ট জারি আছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ
16.07.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন