পাঁচবিবি সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ
২০ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল বৃহস্পতিবার পাঁচবিবির হাটখোলা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে গুলি বিনিময়ের পর ঐদিনই উভয়পক্ষের ব্যাটালিয়ন পর্যায়ের অধিনায়কদের এক বৈঠকে উত্তেজনা প্রশমিত এবং বিএসএফের ফেলে যাওয়া 9 রাউন্ডগুলিসহ একটি ম্যাগজিন ফেরত দেয়া হয়।
জয়পুরহাটে অবস্থিত 29 রাইফেল ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের সিও অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 7টার দিকে জেলার হাটখোলা সীমান্তের উচনা সীমান্ত দিয়ে কিছুসংখ্যক বাংলাদেশী চোরাচালানী পুরাতন কাপড় নিয়ে ভারতে যাবার সময় টের পেয়ে 5/6 জন সশস্ত্র বিএসএফ জওয়ান 281নং সীমান্ত পিলারের 9 ও 10 নং সাব পিলার দিয়ে প্রায় 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে তাদের বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চোরাচালানীদের সাথে বিএসএফ জওয়ানদের ধসত্দাধসত্দি হয়। এতে 3 চোরাচালানী আহত হয়। এরপর বিএসএফ জওয়ানরা সেখানে 9 রাউন্ড গুলি ভর্তি রাইফেলের একটি ম্যাগজিন ফেলে সীমান্তের ওপারে চলে যায় এবং গুলি ছুঁড়তে শুরু করে। এর জবাবে বিডিআর জওয়ানগণও পাল্টা গুলি ছোঁড়ে। বিডিআর মোট 9 রাউন্ড ও বিএসএফ 29 রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনার পর উভয় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বেলা 12টার দিকে 29 রাইফেল ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামিম হোসেন ও 57 বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট আর পিএস মালিকের মধ্যে সীমান্ত পিলার 281/16 এম এর নিকটে 26 মিনিটের সৌহার্দ্যপূর্ণ বৈঠকে উত্তেজনা প্রশমিত হয়।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ
21.07.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন