somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 3 বাংলাদেশী নিহত

০৪ ঠা নভেম্বর, ২০০৬ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠাকুরগাঁও সংবাদদাতা ।। শনিবার ভোরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউঝারী ও নাগরভিটা সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি স্থানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশী নিহত হয়েছে। এ সময় বিএসএফ এক বাংলাদেশী কৃষককে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে।

সীমান্তের 378/2-এস পিলার সংলগ্ন এলাকায় জমিতে কাজ করতে গিয়েছিলেন চার বাংলাদেশী কৃষক। এ সময় ভারতের 47 কিষাণগঞ্জ ব্যাটালিয়নের চাকলাগছ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। তাদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় তিন বাংলাদেশী। এরা হলেন, কোষালডাঙ্গী গ্রামের ধরিয়াবসত্দির নমিজউদ্দীনের পুত্র আনারউদ্দীন (25), একই গ্রামের ঝুলিয়াবসত্দির পিয়ারু মোহাম্মদের পুত্র হামিদুল ইসলাম (32) ও তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা 15 বছর বয়সের অপর এক কৃষক। বিএসএফ তাদের লাশ টেনে-হেঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এছাড়াও অস্ত্রের মুখে জিম্মি করে রমজান আলীকে (14) নিয়ে যায়।

গ্রামবাসী জানান, বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে প্রায় 25/30 রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় গ্রামবাসী আতঙ্কগ্রসত্দ হয়ে পড়ে। ঠাকুরগাঁও 20 রাউফেল ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানান, বিএসএফের কাছে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং লাশ ফেরত দেয়ার ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। বিডিআর আরো জানায়, শনিবার রাতেই পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়ার কথা রয়েছে।

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা সংবাদদাতা ।। গত শুক্রবার দামুড়হুদা সীমান্ত থেকে এক স্কুল ছাত্রসহ দু'জনকে বিএসএফ অপহরণ করলে, পাল্টা দুই ভারতীয়কে গ্রামবাসী ধরে বিডিআরকে দিয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, ঐ দিন বিকালে নতুন গ্রামের স্কুল ছাত্র ফিরোজ (15) ও কৃষক সামাদ (20) সীমান্তবতর্ী মাঠে গেলে রাঙ্গিয়ার পোতা ক্যাম্পের বিএসএফ জোরপূর্বক তাদের ধরে নিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ভারতের নদীয়া জেলার বাসিন্দা শ্রী সুশীলকুমার ও শ্রীকৃষ্ণ কান্ত প্রামাণিককে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরে বিডিআরকে দিয়েছে। চুয়াডাঙ্গা 35 বিডিআর অধিনায়ক মীর মোতাহার হাসান (পিএসসি) ইত্তেফাককে জানান, পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। সীমান্তে দু'দেশের গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 05.11.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮
×