somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দুদের মারতে এসেছিলাম...

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অন্য কিছু নয়, হিন্দুদের মারার জন্যই ভারতে অনুপ্রবেশ করেছিল ধৃত পাক জঙ্গি উসমান ওরফে কাসিম ওরফে নাভেদ! জেরায় এমনটাই স্বীকার করেছে সে, দাবি পুলিশের।বিএসএফ কনভয়ের ওপর হামলা চালানোর পর কয়েকজন গ্রামবাসীকে পণবন্দি করে রেখেও শেষরক্ষা হয়নি। সাহসী পণবন্দিরা যে তাকেই ধরে ফেলবে, তা হয়ত কল্পনাও করতে পারেনি ধৃত পাক জঙ্গি কাসিম। কিন্তু, জেরায় সে যা জানাল, তা চমকে দেওয়ার মতো।গাঢ় নীল জামা ও খয়েরি ট্রাউজার্স পরিহিত কাসিম জানিয়েছে, সে এখানে হিন্দুদের মারতে এসেছিল। সে বলেছে, ‘আমি এসেছি হিন্দুদের মারতে।’ এই কথা বলার সময় তার মধ্যে কোনও হেলদোল দেখতে পাননি তদন্তকারীরা। বিস্ময়ের আরও বাকি ছিল। সে জানিয়েছে, এই কাজ করতে তার মজা লাগে!২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কসাবের পর এই প্রথম কোনও পাক জঙ্গি জীবিত ধরা পড়েছে ভারতে। তবে, কসাব ও কাসিমের মধ্যে তফাতও বিস্তর। কসাব জানিয়েছিল, তার পরিবার অত্যন্ত গরিব। কিন্তু, কাসিমের পারিবারিক অবস্থা যথেষ্ট ভাল বলেই তার কথা থেকে ইঙ্গিত মিলেছে।তদন্তকারীরা জানতে পেরেছেন, বছর কুড়ির কাসিম সম্ভবত পাক জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবা-র সদস্য। পাকিস্তানের ফয়সলাবাদের মুস্তাফাবাদ অঞ্চলে তার বাড়ি। কাসিমকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, তার বাবার নাম মহম্মদ ইয়াকুব। বাড়িতে দুই ভাই, এক বোন রয়েছে। ভাইদের একজন শিক্ষক, অন্যজনের হোসিয়ারির ব্যবসা রয়েছে। অর্থাৎ, আর্থিক অনটনের প্রশ্ন না থাকারই কথা।তাই কাসিম যে জানিয়েছে, সে এই কাজ ‘মজার জন্য’ করে, তা অনেকটাই মিলে যাচ্ছে। যদিও, এখনই তার সব কথা পুরোপুরি বিশ্বাস করতে নারাজ তদন্তকারীরা। কারণ অবশ্যই আছে। ধরা পড়ার পর সে বারবার তার নাম পরিবর্তন করছে বলে জানান তদন্তকারীরা। কখনও কাসিম, কখনও উসমান তো কখনও নাভেদ।এছাড়া, নিজের বয়স নিয়েও ধোঁয়াশা বজায় রেখেছে ওই জঙ্গি। প্রথমে নিজের বয়স কুড়ির কোঠায় বলে পরে জানায়, তার বয়স ১৬! তদন্তকারীদের মতে, সে ভালমতোই জানে এদেশে অপ্রাপ্তবয়স্কদের শাস্তি কম। তাই সে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেই অনুমান।কাসিম জানিয়েছে, সে ১২ দিন আগে জঙ্গলের রাস্তা দিয়ে এদেশে ঢুকেছে। পাক নাগরিক হিসেবে নিজে স্বীকার করেছে। বলেছে, ‘আমি পাকিস্তানের বাসিন্দা।’ বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত অপর জঙ্গিকেও চিহ্নিত করেছে সে। বলেছে, তার নাম নোমান ওরফে মোমিন। আরও বলেছে, মোমিনের বাড়ি পাকিস্তানের ভাওয়ালপুরে।কাসিম হোক বা উসমান হোক অথবা নাভেদ— ধৃতের কাছ থেকে আরও তথ্য পেতে পাক জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে পারে এনআইএ।

সৌজন্যে : এ বি পি নিউজ
বিস্তারিত জানতে ক্লিক কারুন
Its fun doing this
Another Kasab-like terrorist caught alive
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×