জাতি আজ ঐকমত্য হল। কারণটা বেশ স্পষ্ট। তা হল -
জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ছাত্রশিবির নিষিদ্ধকরণের ব্যাপারে।
যারা চেতনায় (মুক্তিযুদ্ধের) বিশ্বাসী, সবাই এর পক্ষে অবস্থান নিয়েছেন।
ভালো কথা, জাতীয় ইস্যুতে ঐকমত্য হওয়া জরুরি।
বাংলাদেশে মোট ভোটার আছে প্রায় ৯ কোটি। ৫০% আওয়ামী লীগ, ৪৫% বিএনপি ধরলে বাকিটা অন্যান্য দলের। তবে, আওয়ামীলীগের হিসেবে ৯০% তাদের দখলে! আর জাতীয় ইস্যুতে আওয়ামী-বিএনপি ব্যাপার না। সবাই এক (আক্ষরিক অর্থে)!
উল্লেখ্য, গতকাল গনজাগরনমঞ্চের স্বাক্ষরিত স্মারকলিপি জাতীয় সংসদের স্পীকারের কাছে জমা দেয়া হল। গণস্বাক্ষর করেছেন ১ কোটি ৭ লাখ চেতনাধারী! !!! ৯ কোটি ভোটারের মধ্যে সংখ্যাটা কেমন যেন মৃতপ্রায়।
বিএনপি বাদ দিলাম, আওয়ামী যারা আছে তারাও কি ৫ কোটি হতে পারলো না? জেলা পর্যায়ে পর্যন্ত এর ক্যাম্পেইন হল। তাহলে কি আওয়ামীলীগ বা চেতনাধারীরা পরাস্ত হতে যাচ্ছে!
তাদের শিক্ষা নিতে হবে এখান থেকে। বেশির ভাগ মানুষ এখন আস্থা হারিয়ে বসে আছে। এটাও একটা নিদর্শন, আবার আইনজীবী সমিতির নির্বাচনটাও তাদের আমলে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে, তাদের সত্যি তলা হারিয়ে গেছে যা চলছে সব চাপা’র জোর। চাপা তো আর বেশিদিন চলে না। ধরা আসন্ন। ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





