আবেশিত হৃদয় আমার স্কুলেতে যায়
পড়ালেখা শেষে কুশিক্ষিত হয়
বিদ্যালয়ে গিয়ে আমি,শেষ বেঞ্চে বসি,
শিক্ষকের ভাবার্থ বুঝতে না পারি
শত ভীরের মাঝে আমি একা পড়ে রই
বন্ধুদের সাথে নিয়ে ভিডিও গেমে যাই
একে একে সিড়ি বেয়ে উচুতে উঠে
শিক্ষককে গাইল দিতে বিবেকে না বাধে
সার্টিফিকেট পেয়ে আমি কলেজেতে উঠি
শিক্ষকের ভাবার্থ তাও বুঝতে না পারি
কলেজেতে গিয়ে আমি আপুদের দেখি
ঝাড়িবাজের খেতাপ আমি হঠৎ পেয়ে বসি
দুয়ারে গিয়ে আমি প্রেম প্রীতি চালাই
কলেজ থাকে আমি শুধু সার্টিফিকেট কুড়াই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


