পর্ব -১
চীনের অর্থনৈতিক অগ্রগতি আর বিশ্ব রাজনীতিতে রাশিয়ার শক্ত অবস্থান এখন আবার নতুন করে রাজনীতির পালাবদলটাকে চিত্রসহ দেখিয়ে দিয়েছে । সাম্প্রতিক ন্যাটোর সামরিক মহড়ার জবাবে রুশ-চীন সামরিক মহড়া গুলো যেন তারই পূর্বাভাস । পশ্চিমা বিশ্ব একদিকে যেমন সৌদি তেলের বন্যায় ভাসিয়ে দিয়ে ক্ষতি করতে চেয়েছে , তেলচালিত অর্থনীতির শত্রু দেশগুলোকে ( ইরান, রাশিয়া, লাতিন আমেরিকার দেশগুলো ) তেমনি ইরানের মত দেশগুলো পক্ষান্তরে স্বাবলম্বী হবার রাস্তাটাই পেয়েছে , আমার শত্রুর শত্রু আমার বন্ধু - এই নীতির ভিত্তিতে । এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার ব্যাপক ক্ষতি হলেও ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার অনমনীয় অবস্থান আর সিরিয়ার বাশার আসাদ সরকারের অদ্যাবধি টিকে থাকা , রাশিয়ার পুরানো শক্তিশালি সোভিয়েত রূপকেই প্রকাশ করে । পাশাপাশি চীনের পঞ্চম প্রজন্মের স্টিলথ জঙ্গি বিমান গুলো আমেরিকার একচেটিয়া অস্ত্রবানিজ্যে অনেক খানি নাড়া দিতে পেরেছে । এখন আর তেমন কোনও কৌশলগত অস্ত্রই আমেরিকার একার ভাণ্ডারে নেই । অনেক দেশই এখানে ভাগ বসিয়েছে । অন্য সবাইকে পেছনে ফেলে রাশিয়া আর চীন অস্ত্র বানিজ্যে যথাক্রমে ২য় এবং ৩য়। ১ম অবস্থানটা আমেরিকার , তাকে পেছনে ফেলে দেয়ার যথেষ্ট সম্ভাবনা আছে রাশিয়ার (United States: 31%, Russia: 27%, China: 5%) । আমেরিকার বেশিরভাগ অস্ত্র আমদানি করে তার দীর্ঘদিনের মিত্রদেশ সৌদি আরব , যারা কিনা বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক । আর রাশিয়ার অস্ত্রের প্রধান ক্রেতাদেশ ভারত, মধ্যপ্রাচ্যের ইরান , সিরিয়া এবং এশিয়ার চীন, মালয়েশিয়া ইত্যাদি দেশ, ইউরোপ ও লাতিন আমেরিকার অনেক দেশ । তবে এশিয়ার মধ্যে ভারতের সুবিধাবাদী অবস্থানের কারণে রাশিয়াতে ভারতের অস্ত্র রফতানি কিছুটা কমতে পারে । ভারত ফ্রান্স , ইসরাইল , আমেরিকার কাছ থেকেও অস্ত্র কিনে থাকে । সাম্প্রতিক র্যা ফেল ফাইটার জেট ফ্রান্স থেকে কেনায় রাশিয়ানরা কিছুটা মনঃক্ষুণ্ণ হয়েছে । যদিও অদ্যাবধি রাশিয়াই ভারতের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক । ভারতের সাথে রাশিয়ার পঞ্চম প্রজম্নের সুখোই টি-৫০ বিমান নির্মাণের যৌথ চুক্তি রয়েছে । এদিকে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালি রাষ্ট্র হিসেবে ইরানের উত্থান আমেরিকার জন্যে আরেকটি মাথাব্যাথার কারন । আমেরিকার মিত্র রাষ্ট্র ইসরাইলের জন্যে ইরান ব্যাপক হুমকি । কারণ ইরান ফিলিস্তিনের সুন্নিপন্থি হামাস আর লেবাননের শিয়াপ্রধান হেজবুল্লাহর প্রধান মিত্র ও সিরিয়ার অকৃত্রিম বন্ধু । এই দুটি জঙ্গিগোষ্ঠীর প্রধান এজেন্ডাই হল ইসরাইলের পতন । লেবাননের হেজবুল্লাহকে বিশ্বের বৃহত্তম বেসামরিক সেনাবাহিনী বলা হয় । যারা মূলত যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন একদল কমান্ডো সেনা । হেজবুল্লাহ আর হামাসের বেশিরভাগ অস্ত্র, ট্রেনিং আর অর্থের যোগানদাতা ইরান । পাশাপাশি ইরাকের সরকারকেও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান । সবমিলিয়ে ইসরাইলের ১ নম্বর শত্রু ইরান । সাম্প্রতিক ৫+১ দেশের চুক্তি হয়ে যাওয়ায় ইরানের অর্থনীতিতে সুবাতাস বয়ে যাওয়ার ধারা সৃষ্টি হয়েছে । দীর্ঘ ৩৫ বছরের শক্ত পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিকে থাকা ইরান এখন প্রযুক্তি , সমর প্রকৌশল আর খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ একটি দেশ । পাশাপাশি তাদের আছে বিশ্বের বৃহত্তম গ্যাসের মজুদ আর ৪র্থ বৃহত্তম তেলের মজুদ । এক কথায় জ্বালানি শক্তি বানিজ্যে সুপারপাওয়ার হওয়ার সব যোগ্যতাই ইরানের আছে । নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান তার অর্থনীতিকে আরও অনেক শক্তিশালি করতে পারবে যা ইসরাইলের পাশাপাশি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবেরও কাছেও গোঁদের উপর বিষফোঁড়ার মত সমস্যা । ইরানের সাথে লাতিন আমেরিকার দেশগুলোর দহরম মহরম ও আমেরিকা, ইসরাইল আর সৌদি ব্লকের কাছে চক্ষুশূল । আইএস তথা ইসলামিক স্টেট মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতির নতুন এক শক্তিশালি খেলোয়ার । প্রকাশ্যে আইএস এর বিরোধিতা করলেও আইএস যে ইসরাইল আর পশ্চিমা মদদে গড়ে উঠেছে তা এখন সবারই জানা । যদিও বর্তমানে লাগামহীন আইএস এর কার্যক্রমে আমেরিকার মিত্র আরব আর ইউরোপীয় দেশগুলো খুব একটা সন্তুষ্ট নয় । তবে আইএস এর কাধে ভর করে সমস্যাগুলো জিইয়ে রেখে সৌদি আরব, তুরস্ক , যুক্তরাষ্ট্র আর ইসরাইল ঠিক কতদিন তাদের স্বার্থ রক্ষা করতে পারবে তা ভবিষ্যতই বলে দিবে । তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার মোড়লিপনা টিকিয়ে রাখতে হলে আইএস সমস্যার সমাধান যুক্তরাষ্ট্র এতো তাড়াতাড়ি হতে দেবে বলে মনে হয় না । (চলবে...........................)
রাশিয়ার নির্মিত পঞ্চম প্রজন্মের বিমান সুখোই পাক ফা টি-৫০

চীনের নির্মিত পঞ্চম প্রজন্মের বিমান জে-৩১

মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান

ইরানের সাথে P5+1 চুক্তি

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



