অনাহারে নয়, বন্যার পানিতে মৃত্যু!!??!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১০ বছরের শিশু মলি! চারিদিকে বন্যার পানি থৈ থৈ করছে৷ দু'সপ্তাহ যাবত পানিতে আটকা পড়ে ক্ষুধার যন্ত্রনায় ছটফট করছে৷ হঠাৎ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় ত্রাণ দিচ্ছে শুনে সামান্য ত্রানের আশায় সেখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ত্রাণ না পেয়ে বাড়ির পথে পা বাড়ায় সে৷ কিন্তু ক্ষুধার কষ্টে দুর্বল শরীর নিয়ে বন্যার পানি পেরিয়ে বাড়ি পর্যন্ত পৌছানোর আগেই পানিতে তলিয়ে মৃত্যু হয় তার৷ না, আমি কোন কল্পকাহিনী লিখছি না৷ ঘটনাটা গতকাল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাঈশা-ঘুঘুমারি গ্রাম এলাকায় ঘটেছে৷
ক্ষমতার দাপটে বলা যায়- 'দেশে কেউ না খেয়ে মরে না৷' হয়ত এটারও একটা ব্যাখ্যা দাড় করানো যাবে যে, এটা না খেয়ে নয়, বন্যার পানিতে মৃত্যু হয়েছে৷ যেমনঃ গুম করার পর হত্যা করাকে অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী ব্যাখ্যা করেছিলেন, 'গুম নয় অপহরন হবে৷' ভাবখানা এমন যে, অপহরণ করে হত্যা হলে আত্মীয়স্বজন কোন দুঃখ পাবে না৷ আর স্বরাষ্ট্রমন্ত্রীরও কোন দায়দায়িত্ব নাই৷ মলির মত অনাহারী শিশুদের মৃত্যুকেও ব্যাখ্যা করার জন্য ডিকশনারির নতুন কোন শব্দ খোঁজা হবে কিন্তু অনাহার ক্লিষ্ট মানুষগুলোর দুর্দশার কোন লাঘব হবে না৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত...
...বাকিটুকু পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক...
...বাকিটুকু পড়ুন