somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা অনন্ত ভবিষ্যতের দিকেই তাকিয়ে রইলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার খুব সূক্ষ্মভাবে সামনে এগোচ্ছে। তবে সুক্ষ্ম না ইচ্ছামত সামনে এগোচ্ছ বললেই সঠিক হবে। প্রথমদিকে ছোটখাট বাঁধা থাকলেও তা ধীরে ধীরে সরে যাচ্ছে। সবচেয়ে বড় বাঁধা ছিল ৫ই জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত করা। সেটা কোনভাবে এবড়োথেবড়ো ভাবে অনুষ্ঠিত করার পর আওয়ামীলীগও ভাবে নাই এভাবে ক্ষমতায় রয়ে যেতে পারবে। কিন্তু বিএনপি নেতাদের নামে বিভিন্ন দুর্নীতির মামলা ঝুলিয়ে দিয়ে বিএনপিকে দুর্বল করে নিজেদের পথ খুলে ফেলতে পারছে। নির্বাচনের অব্যবহিত পরও আওয়ামী লীগ ভাবে নাই এই নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর ক্ষমতায় থাকা সম্ভব।

অনলাইন সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করায় প্রথমে আইসিটি আইন, তারপর টিভি মিডিয়ায় টকশোতে সরকারের সমালোচনা করায় সম্প্রচার নীতিমালা, এরপর সরকার বিরোধী আন্দোলন করলেই যাতে বিচারের নামে আটকে রেখে আন্দোলন করার ক্ষমতা শেষ করে দেওয়া যায় সেই জন্য সর্বশেষ সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারণের ভয় দেখিয়ে বিচার কার্যনিজেদের ইচ্ছামত চালানো যায় সেই জন্য বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে নিয়ে নিয়েছে।

এখন গ্রেফতারের ভয়ে কেউ আর সরকারের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায় না। সাধারণ জনগণ তো দূরের কথা খোদ বিএনপি নেতারাও সেই দুঃসাহস হারিয়ে ফেলছে। বিএনপি ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এখন মাঝে মধ্যে মিডিয়ায় উপস্থিত হয়ে নিজেদের অবস্থান জানান দিলেও অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুদিন পর হয়ত বিএনপির কোন নেতা সরকারের বিরুদ্ধে আর কথা বলতে চাইবে না।

সরকার এর আগে বিএনপির আন্দোলন ঠেকানোর কথা বললেও ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে বিএনপিকে ঠেকানোর কথা বলছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা সরাসরি বলছে। আগে ২০১৯ সালের নির্বাচনের কথা বললেও এখন ২০৪১ সালের কথাই বারবার বলছে। সরকার ধরেই নিয়েছে যে, তারা ২০৪১ সাল পর্যন্ত বিনা বাঁধায় রয়ে যেতে সম্ভব। তা হয়ত পেরেও যেতে পারে। পরিস্থিতি ধীরে ধীরে আওয়ামী লীগের অনুকুলেই যাচ্ছে। আমরা অনন্ত ভবিষ্যতের দিকেই তাকিয়ে রইলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×