বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে৷ এটা আমার কথা নয়৷ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের কথা! আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের কথা তো আর ফেলনা হতে পারে না৷
আমরা একটা বিষয় সম্পর্কে নিশ্চয়তা পাই৷ সেটা হল- আমাদের বর্তমান সরকার বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়া নিশ্চিত না করা পর্যন্ত কারও কাছে ক্ষমতা হস্তান্তর করার ইচ্ছা নাই৷ এটা ভেবে আমরা বড্ড খুশি হই যে, অন্তত কেউ একজন বা কোন একটি রাজনৈতিক দল দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মহৎ ব্রত নিয়ে অনেক বাঁধা বিপত্তি, ন্যায়নীতি উপেক্ষা করে হলেও কোন অবস্থাতেই পিছপা হচ্ছে না৷
আমাদের প্রধানমন্ত্রীও হয়ত ততদিন পর্যন্ত শাসনভার চালিয়ে যাবেন বলেই আমাদের ধারণা৷ প্রধানমন্ত্রীর বর্তমান বয়স ৬৭৷ ২০৪১ সালে বয়স হবে ৯৪ বছর৷ তার আজীবনের স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করা৷ বাংলাদেশ একবার উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে গেলে তিনি অবসর নিয়ে ফেলতে পারেন৷ কারণ তার আজীবনের লালিত স্বপ্ন পূরণ হয়ে গেলে দ্বায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াটা স্বাভাবিক৷
আমার মনে হয় ২০৪১ সালের টার্গেটটা অনেক দ্রুত হয়ে গেল৷ কারণ আমরা এত দ্রুত আমাদের এমন প্রধানমন্ত্রীর শাসন থেকে মুক্ত হতে চাই না৷ চাই তিনি আরও বেশিদিন আমাদের শাসন করুক৷ আর তাই উন্নত রাষ্ট্রে পরিণত করার টার্গেটটা ২০৪১ থেকে সরিয়ে ২০৬১ বা তারও পরে করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



