দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার মতামত কলামে দেখলাম, সরকারের তরুন এক মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ক্রমেই দুরূহ হয়ে উঠছে৷ নেত্রী ক্রমেই নিরাপত্তার ঘেরাটোপে বন্দী হয়ে পড়ছেন৷ সবার প্রতি সন্দেহ প্রবল হয়ে উঠছে৷
আপনি অপরাধ করলে, নির্বিচারে মানুষ হত্যা করলে, জোরজবরদস্তি করে মানুষের মতের বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে থাকলে আপনার মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করবে এটা খুবই স্বাভাবিক৷ নিজেকে নিজের কাছেই যখন অপরাধী মনে হয়ে বিবেককে বুঝাতে পারবেন না তখন আপনার চারপাশের সবকিছুর প্রতি অবিশ্বাস বাড়তে থাকবে৷ কোন কিছুকে বিশ্বাস করতে না পারার কারণে যে মানসিক অস্থিরতার সৃষ্টি হবে তাতে আপনি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবেন৷ মানসিক অশান্তি আপনাকে কুড়েকুড়ে খেতে থাকবে৷ রাজপ্রাসাদেও আপনার শান্তি মিলবে না৷
আমি নিজেকে ভাগ্যবান মনে করি৷ আমার চলাফেরার স্বাধীনতা আছে৷ মানসিক ভাবে নিজেকে খুব হালকা বোধ করি৷ এরকম কোন মানসিক চাপ নেই৷ যেখানে খুশি সেখানে বিনা বাঁধায় যেতে পারি৷ এটার মাঝেই তো শান্তি৷
চারিদিকে অবিশ্বাস নিয়ে একজন প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে একজন একজন দরিদ্র রিকশাওয়ালা বা শ্রমিকের জীবন অনেক ভাল৷ এদের মনে আছে অফুরন্ত শান্তি৷ এরা মানুষের শুধু উপকারই করে৷ এদের হুকুমে মানুষের জীবননাশ হয় না৷ মানুষ এদের জন্য খুব কমই বদদোয়া করে৷
মানসিক অশান্তি নিয়ে বেঁচে থাকার মত এত কষ্ট আর নেই৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


