আইনশৃঙ্খলা পরিস্থিতি অলরেডি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর মধ্যে আরও বেশি পরিমাণে বিজিবি চেয়ে পাঠানো হয়েছে। সীমান্ত ফাঁকা করে বিজিবি মোতায়েন করা হচ্ছে দেশের অভ্যন্তরে। সীমান্ত ফাঁকা থাকায় ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভিতর ঢুকে বাংলাদেশীদের গুলি করে মারছে।
বিজিবির প্রধান কাজ হল সীমান্ত পাহারা দিয়ে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। তা না করে বিজিবি দেশের মানুষকে শত্রু মনে করে বাংলাদেশীদের গুলি করার ঘোষণা দিয়েছে। এদিকে গতকালও বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক বাংলাদেশীকে গুলি করে তার লাশ নিয়ে গিয়ে পরদিন ফেরত দিয়েছে।
পরিস্থিতি শুধু নিয়ন্ত্রণের বাইরেই নয় এখন দেশের ভিতর বাহির কোথাও নিরাপদ নয়। সরকার এখনও ক্ষমতায় বসে আরামে বলছে সবকিছু স্বাভাবিক। কিন্তু ভিতরে মরছে মানুষ। বাইরের দেশের আক্রমণে মরছে মানুষ। তার মানে কোথাও পরিস্থিতি স্বাভাবিক নাই।
এই পরিস্থিতি মুহুর্তের মধ্যেই স্বাভাবিক হয়ে যেতে পারে শুধু সরকারের স্বদিচ্ছা থাকলেই। এরপরও যদি সরকার বলে সবকিছু স্বাভাবিক তাহলে অস্বাভাবিক হওয়ার জন্য আমাদের আর কতটুকু সহ্য করতে হবে? পরিস্থিতির কত অবনতি হলেই সরকার মনে করবে দেশ এখন অস্বাভাবিক? আমরা চাই না সেই রকম অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হোক।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




